ফ্যামিলি কার্ড

(১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার )

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ‘নগদ’ মাধ্যমে অর্থ বিতরণ শুরু

পরিবারের নারী প্রধানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও আত্মনির্ভর করে তুলতে সরকারের চালু করা ফ্যামিলি কার্ড কর্মসূচিতে অর্থ বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মোবাইল আর্থিক সেবা ‘নগদ’।

ভোলার চরফ্যাশনে ২৮৮ দরিদ্র পরিবার পেল ফ্যামিলি কার্ড

ভোলার চরফ্যাশন উপজেলায় প্রথম ধাপে ২৮৮টি অতি দরিদ্র, হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। উপকারভোগীরা সবাই চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ফ্যামিলি কার্ড বিএনপির নির্বাচনী অঙ্গীকার, বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি

ফ্যামিলি কার্ড কর্মসূচি বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল এবং তা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র ২১ দিনের মধ্যেই দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিশ্রুতি রাখলেন তারেক রহমান, নারীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’

অবশেষে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ নির্বাচনী এলাকা ঢাকা–১৭-এ ফ্যামিলি কার্ড প্রদানের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের হাতে তুলে দিলেন প্রত্যাশিত এই কার্ড।

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এ তথ্য জানান।

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন পাইলট প্রকল্প চূড়ান্ত

নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষমতাসীন বিএনপি সরকার ফ্যামিলি কার্ড বাস্তবায়নের পরীক্ষামূলক (পাইলট) কার্যক্রম চূড়ান্ত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান–এর তদারকিতে মন্ত্রিপরিষদের সমন্বয়ে গঠিত বাস্তবায়ন কমিটি কয়েক দিনের মধ্যে কার্যক্রম চূড়ান্ত ঘোষণা করছে।

ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন? আবেদনে যা লাগবে

দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য সামাজিক সুরক্ষা জোরদার করতে ‘ফ্যামিলি কার্ড’ নামে নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপের এই সময়ে সরাসরি নগদ সহায়তা দিয়ে পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য।

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ

প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় দিনের মতো আজ সচিবালয়ে গেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন।

ফ্যামিলি কার্ডে পাওয়া যাবে ব্যাংক ঋণ—বিএনপি নেতার বক্তব্য ভাইরাল

বিএনপির প্রতিশ্রুত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ ব্যাংক থেকে সহজে ঋণ নিতে পারবেন এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে এক বিএনপি নেতাকে বলতে শোনা যায়, ফ্যামিলি কার্ড দেখালেই ব্যাংক থেকে তাৎক্ষণিকভাবে প্রয়োজ

কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের নামে প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে

কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের নামে প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. সামছউদ্দীন।