জাতীয়


ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ

প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় দিনের মতো আজ সচিবালয়ে গেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন।

 

আজ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া দুপুর ২টায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ এবং জাতীয় পর্যায়ে ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি’ বিষয়ক আরেকটি আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেওয়ার সূচি রয়েছে।

 

এর আগে সকালে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিচালক (ডিজিএফআই) তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সকাল সাড়ে ১০টায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত

প্রধানমন্ত্রীতারেক রহমানফ্যামিলি কার্ড

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

টঙ্গীতে জুতা কারখানায় আগুন, ছিল না ফায়ার লাইসেন্স

গাজীপুরের টঙ্গীর বউবাজার এলাকায় একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, কারখানাটির কোনো ফায়ার লাইসেন্স ছিল না। এছাড়া প্রতিষ্ঠানটির অনুমোদন নিয়েও প্রশ্ন উঠেছে।

পদ্মা ব্যারাজ: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভাগ্য বদলের ৩৪ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা অনুমোদন

বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করেছে সরকার। প্রথম পর্যায়ে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৩৪৭ কোটি টাকা। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়।

ঢাকায় আসছে ৭০০ কেজির ‘ডোনাল্ড ট্রাম্প’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের কোরবানির পশুর হাটে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ব্যতিক্রমধর্মী এক গোলাপি মহিষ। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের এই মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। অদ্ভুত গায়ের রং ও মাথার সামনের সোনালি-লালচে চুলের কারণে ইতোমধ্যেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

দেশের ৯ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে।