জাতীয়


প্রতিশ্রুতি রাখলেন তারেক রহমান, নারীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১০ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার

প্রতিশ্রুতি রাখলেন তারেক রহমান, নারীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’

ছবি: সংগৃহীত


অবশেষে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ নির্বাচনী এলাকা ঢাকা–১৭-এ ফ্যামিলি কার্ড প্রদানের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের হাতে তুলে দিলেন প্রত্যাশিত এই কার্ড।

 

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর মহাখালীর টিএন্ডটি মাঠে কড়াইল এলাকার নারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করেন তিনি।

 

জানা যায়, দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানকালে বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান। এবার ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতিই বাস্তবায়ন করলেন তিনি।

 

সরকারি সূত্র জানায়, নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়ন ঘটাতে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল ‘ফ্যামিলি কার্ড’। এরই অংশ হিসেবে পাইলটিং পর্যায়ে কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে কড়াইলের পাশাপাশি সাততলা, ভাষানটেকসহ মিরপুরের আরও কয়েকটি এলাকার নারীপ্রধান পরিবার এই সুবিধার আওতায় আসছেন।

 

এদিকে ফ্যামিলি কার্ড বিতরণকে কেন্দ্র করে কড়াইল এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নিম্ন আয়ের অনেক নারী জানান, কার্ড পাওয়ার জন্য তারা নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র এবং পরিবারের সদস্যসংখ্যাসহ বিভিন্ন তথ্য জমা দিয়েছেন।

 

উল্লেখ্য, পাইলটিং কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ পর্যায়ে সারাদেশে মোট ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই শেষে হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য চূড়ান্ত করা হয়েছে।

 
 

সম্পর্কিত

জাতীয়তারেক রহমানফ্যামিলি কার্ড

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।