রাজনীতি


ফ্যামিলি কার্ডে পাওয়া যাবে ব্যাংক ঋণ—বিএনপি নেতার বক্তব্য ভাইরাল


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:৩০ জানুয়ারি ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার

ফ্যামিলি কার্ডে পাওয়া যাবে ব্যাংক ঋণ—বিএনপি নেতার বক্তব্য ভাইরাল

ফ্যামিলি কার্ডের কপি দেখিয়ে এসব কথা বলেন এই বিএনপি নেতা । ছবি: সংগৃহীত


বিএনপির প্রতিশ্রুত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ ব্যাংক থেকে সহজে ঋণ নিতে পারবেন এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে এক বিএনপি নেতাকে বলতে শোনা যায়, ফ্যামিলি কার্ড দেখালেই ব্যাংক থেকে তাৎক্ষণিকভাবে প্রয়োজন অনুযায়ী ঋণ দেওয়া হবে, এ ক্ষেত্রে কোনো জমির কাগজপত্র বা খতিয়ানের প্রয়োজন হবে না।

 

ভাইরাল হওয়া ভিডিওটিতে ওই নেতাকে বলতে শোনা যায়, ব্যাংকে গিয়ে ফ্যামিলি কার্ড দেখালে আরএস খতিয়ান, এসএ খতিয়ান কিংবা জমির খাজনার কাগজ চাওয়া হবে না। কার্ড দেখানোর সঙ্গে সঙ্গেই ১৫ হাজার বা ২০ হাজার টাকা প্রয়োজন অনুযায়ী ঋণ দেওয়া হবে বলে তিনি দাবি করেন।

 

ভিডিওতে ওই নেতা আরও বলেন, ঋণ নিতে গিয়ে কোনো ধরনের ঘুষ দাবি করা হলে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, কেউ ঘুষ চাইলে তা বরদাশত করা হবে না।

 

তবে ভিডিওটি কোন এলাকার, এতে বক্তা কে এবং বক্তব্যটি বিএনপির দলীয়ভাবে অনুমোদিত কোনো সিদ্ধান্ত বা ঘোষণার অংশ কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকেও এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

 

এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে দেখছেন, আবার অনেকে এর বাস্তবতা ও আইনগত দিক নিয়ে প্রশ্ন তুলছেন।

 

বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক ঋণ বিতরণের ক্ষেত্রে বিদ্যমান ব্যাংকিং আইন, ঝুঁকি মূল্যায়ন ও জামানত সংক্রান্ত নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব প্রক্রিয়া বাদ দিয়ে ঋণ প্রদান বাস্তবে কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।

 


সম্পর্কিত

ফ্যামিলি কার্ডব্যাংক ঋণবিএনপি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।