বাংলাদেশ


ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ‘নগদ’ মাধ্যমে অর্থ বিতরণ শুরু


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১০ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ‘নগদ’ মাধ্যমে অর্থ বিতরণ শুরু

পরিবারের নারী প্রধানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও আত্মনির্ভর করে তুলতে সরকারের চালু করা ফ্যামিলি কার্ড কর্মসূচিতে অর্থ বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মোবাইল আর্থিক সেবা ‘নগদ’।

 

মঙ্গলবার সকালে রাজধানীর কড়াইল বস্তি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। পরীক্ষামূলক পর্যায়ে ১৩ জেলার ৬ হাজার ৪৫১টি পরিবার ‘নগদ’-এর মাধ্যমে মোট ১ কোটি ৬২ লাখ ৪ হাজার ২৬৫ টাকা পেয়েছে।

 

কড়াইলের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় কর্মসূচির উদ্বোধন হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল পদ্ধতিতে সরাসরি ভাতা বিতরণের ফলে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে অর্থ আত্মসাতের সুযোগ কমবে এবং প্রকৃত দরিদ্র পরিবারগুলোই সহায়তা পাবে।

 

সরকারের অগ্রাধিকারমূলক এই কর্মসূচির অর্থ বিতরণে অংশীদার হতে পেরে নগদ কর্তৃপক্ষ সরকার ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে। নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সরকার দায়িত্ব নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে, যা প্রশংসনীয়। এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অংশীদার হতে পেরে নগদ পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করছে।

 

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে চালু হওয়া এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা ও সিটি করপোরেশন এলাকার দরিদ্র পরিবারগুলোকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রাথমিকভাবে দেশের ১৩ জেলার সিটি করপোরেশন, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে, যার একটি বড় অংশের অর্থ ‘নগদ’-এর মাধ্যমে বিতরণ করা হচ্ছে।

 

প্রাথমিক পর্যায়ে হতদরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির ৫১ হাজার ৮০৫টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। পরে মাঠপর্যায়ে যাচাই-বাছাই করে একাধিক ভাতা গ্রহণকারী, সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

 

এই প্রকল্পে ‘নারী প্রধান’ পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যাতে প্রান্তিক নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পায়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সম্পর্কিত

বাংলাদেশফ্যামিলি কার্ডনগদ

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।