জাতীয়


ফ্যামিলি কার্ড বিএনপির নির্বাচনী অঙ্গীকার, বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১০ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার

ফ্যামিলি কার্ড বিএনপির নির্বাচনী অঙ্গীকার, বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি

ছবি: দূরবিন নিউজ


ফ্যামিলি কার্ড কর্মসূচি বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল এবং তা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র ২১ দিনের মধ্যেই দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

 

মঙ্গলবার (১০ মার্চ) সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী জানান, যাদের কাছে এই কার্ড থাকবে তারা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ সহায়তা পাবেন। উপকারভোগীরা বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ গ্রহণ করতে পারবেন।

 

তিনি বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো পারিবারিক ভিত্তিকে শক্তিশালী করা এবং নারীদের আর্থিক ব্যবস্থাপনায় আরও সক্রিয় করা। তার ভাষায়, পরিবারের প্রয়োজনীয় খরচ সম্পর্কে নারীরাই বেশি সচেতন থাকেন এবং তারা সঠিকভাবে ব্যয় পরিচালনা করে সঞ্চয় করতে পারেন। তাই এই কর্মসূচির মাধ্যমে নারীদের ভূমিকা আরও জোরদার করা হচ্ছে।

 

মন্ত্রী আরও বলেন, নির্বাচনী অঙ্গীকারগুলো দেশের উন্নয়নকে সামনে রেখেই নেওয়া হয়েছে এবং সরকারের মেয়াদকালের মধ্যেই সেগুলো বাস্তবায়ন করা হবে। এতে সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

 

উল্লেখ্য, পাইলট প্রকল্প হিসেবে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রাম নির্বাচন করা হয়েছে। পিএমটি স্কোরের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে উপকারভোগী নির্বাচন করে প্রাথমিকভাবে ৬৯৭টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।


সম্পর্কিত

জাতীয়ফ্যামিলি কার্ডবিএনপি

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।