জাতীয়


ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন? আবেদনে যা লাগবে


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন, রবিবার

ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন? আবেদনে যা লাগবে

ছবি: সংগৃহীত


দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য সামাজিক সুরক্ষা জোরদার করতে ‘ফ্যামিলি কার্ড’ নামে নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপের এই সময়ে সরাসরি নগদ সহায়তা দিয়ে পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য।

 

নির্বাচিত পরিবারকে সরাসরি নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। সহায়তার অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে দেওয়া হবে, যা নারীর ক্ষমতায়নে সহায়ক হবে। বিদ্যমান সামাজিক ভাতার তুলনায় এই কার্ডের আওতায় সহায়তার পরিমাণ বেশি হতে পারে বলে সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। প্রতি পরিবারে একটি কার্ড দেওয়া হবে।

 

সরকার একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরির মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে পরিবারের তথ্য সংরক্ষণ করবে। এর ফলে সহায়তা বিতরণে স্বচ্ছতা বাড়বে এবং অনিয়ম ও মধ্যস্থতা কমবে।

 

প্রথমে নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু হবে। পরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগীর তালিকা চূড়ান্ত করে সারা দেশে সম্প্রসারণ করা হবে।

 

আবেদন প্রক্রিয়া এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। তবে প্রাথমিকভাবে নিচের কাগজপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে-

  1. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি)

  2. পাসপোর্ট সাইজের রঙিন ছবি

  3. একটি সচল মোবাইল নম্বর

 

পাইলট প্রকল্প শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। পাশাপাশি ঘরে বসে আবেদন করার জন্য একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

 

সরকারি ঘোষণা অনুযায়ী, কার্ডধারী পরিবার মাসিক নগদ সহায়তা বা নিত্যপ্রয়োজনীয় পণ্য—উভয়ের যে কোনো একটির সুবিধা পেতে পারে। বিস্তারিত নির্দেশনা প্রকাশ হলে আবেদন পদ্ধতি ও যোগ্যতার মানদণ্ড স্পষ্টভাবে জানানো হবে।

 
 

সম্পর্কিত

জাতীয়ফ্যামিলি কার্ডবিএনপি

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।