জাতীয়
ফ্যামিলি কার্ড বাস্তবায়ন পাইলট প্রকল্প চূড়ান্ত

ছবি: সংগৃহীত
নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষমতাসীন বিএনপি সরকার ফ্যামিলি কার্ড বাস্তবায়নের পরীক্ষামূলক (পাইলট) কার্যক্রম চূড়ান্ত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান–এর তদারকিতে মন্ত্রিপরিষদের সমন্বয়ে গঠিত বাস্তবায়ন কমিটি কয়েক দিনের মধ্যে কার্যক্রম চূড়ান্ত ঘোষণা করছে।
প্রাথমিকভাবে ঢাকার বাইরে বগুড়া জেলা থেকে ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট কার্যক্রম শুরু হবে। এরপর দেশের আট বিভাগের আটটি উপজেলায় ধাপে ধাপে এটি বাস্তবায়িত হবে। আজ (সোমবার) দুপুর ১২টা থেকে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচি পরিচালনার জন্য ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতির দায়িত্বে আছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সদস্যদের মধ্যে রয়েছেন: সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ও ড. মাহদী আমিন, মন্ত্রিপরিষদ সচিবসহ সাতটি মন্ত্রণালয়ের সচিব। কমিটি মূলত কার্ডের নকশা, সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি এবং বিতরণের সময়সূচি নির্ধারণ করবে।
উদ্দেশ্য ও সুবিধা
-
আসন্ন ঈদুল ফিতরের আগে কার্ড বিতরণ শুরু করা
-
২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন প্রস্তুত করা
-
কার্ডের মাধ্যমে নগদ অর্থ সহায়তা প্রদান; প্রচলিত সামাজিক ভাতার চেয়ে অন্তত দ্বিগুণ
-
প্রতি মাসে ২,৫০০ টাকা নগদ সহায়তা ও নিত্যপণ্যের বিশেষ সুবিধা
-
আগামী ৩–৬ মাসের মধ্যে দেশের ৫০% যোগ্য পরিবারকে অন্তর্ভুক্ত করা
প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিয়মিত অফিস করছেন এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের উপস্থিতি তদারকি করছেন। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছে অফিস কার্যক্রম শুরু করেন এবং কর্মকর্তাদের নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার নির্দেশ দেন।
ফ্যামিলি কার্ড প্রকল্পের মাধ্যমে সরকারের লক্ষ্য হলো প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








