ক্যাম্পাস
শেকৃবিতে ‘আলোকিত মানুষ’-এর মানবিক উদ্যোগ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শীতবস্ত্র বিতরণ করেছে ছাত্র সংগঠন ‘আলোকিত মানুষ’। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সংগঠনটির ধারাবাহিক সামাজিক কার্যক্রম ‘৭ম উষ্ণতা’ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার বস্তিবাসী, রিকশাচালক, শেকৃবির বিভিন্ন হলের ক্যান্টিন ও ডাইনিং বয়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি চলতি শীত মৌসুমে দেশের উত্তরাঞ্চলের শীতার্ত মানুষের কাছেও শীতবস্ত্র পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। তিনি বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের জন্য গরম কাপড় একটি জরুরি প্রয়োজন। ‘আলোকিত মানুষ’-এর মতো সংগঠনগুলো যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী মানবিক কাজে এগিয়ে আসে, তাহলে সমাজ আরও মানবিক ও সহানুভূতিশীল হয়ে উঠবে। এ ধরনের উদ্যোগের জন্য তিনি সংগঠনটির সদস্যদের প্রশংসা করেন।
সংগঠনটির মডারেটর মীর মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী এবং সংগঠনটির প্রধান উপদেষ্টা ও অপরাজিতা ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. তাহমিনা আক্তার। এছাড়া এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও ‘আলোকিত মানুষ’ এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।
জনপ্রিয়
সর্বশেষ
ক্যাম্পাস থেকে আরও পড়ুন
সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রশিবির ও ছাত্রদলকে অভিযুক্ত করে জকসুর পাল্টাপাল্টি বিবৃতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) থেকে পাল্টাপাল্টি বিবৃতি দেওয়া হয়েছে। এক বিবৃতিতে জকসুর সাধারণ সম্পাদক ও শিক্ষা-গবেষণা সম্পাদককে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে।

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির ইফতার মাহফিল: সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) সাংবাদিক সমিতির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ আয়োজন করা হয়।

ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে জাবিতে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ
ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–এর একদল নারী শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারা নিরাপদ শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

একুশে ফেব্রুয়ারি: শহীদদের রক্ত থেকে মাতৃভাষার মর্যাদা রক্ষার শিক্ষা
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জন্য শুধুই একটি তারিখ নয়, এটি ছিল মাতৃভাষার জন্য জীবন উৎসর্গের দিন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাতৃভাষার মর্যাদা, ভাষার সঠিক ব্যবহার ও শহিদ মিনারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের গুরুত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
.jpg)

.jpg)






