বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হচ্ছে। একই দিনে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নতুন কমিটি ঘোষণা আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
কেন্দ্রীয় সংসদের সংক্ষিপ্ত তালিকায় আলোচনায় আছেন খোরশেদ আলম সোহেল, আমানউল্লাহ আমানও গনেশ চন্দ রায় সাহস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনায় রয়েছেন নাসিরউদ্দিন শাওন, আবিদুল ইসলাম খান ও শেখ তানভীর বারী হামিম।এই তিনজন থেকে ২ জন আসবে সুপার ২ তে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্বের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় মোস্তাফিজুর রহমান রুমি,সাখাওয়াতুল ইসলাম খান পরাগ ও এস এম শাহরিয়ার হোসেন।
একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি হতে পারে।
উল্লেখ্য, বর্তমান কেন্দ্রীয় কমিটিতে রাকিবুল ইসলাম রাকিব সভাপতি ও নাসির উদ্দিন নাসির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের মেয়াদ শেষ হওয়ায় মার্চের শুরুতেই নতুন কমিটি ঘোষণার সম্ভাবনা জোরালো হয়েছে।










