ক্যাম্পাস
মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির ইফতার মাহফিল: সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা

ছবি: দূরবিন নিউজ
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) সাংবাদিক সমিতির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক ও ভোরের ডাক প্রতিনিধি মো. হৃদয় হোসাইন, সমিতির সাবেক সভাপতি বিজয় সরকার, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আল-আমিন আল আব্বাসী এবং প্রভাষক মো. তুহিন আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার ও টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক শামিম আল মামুন, খবরের বাংলার সম্পাদক অলক কুমার দাস, চ্যানেল ২৪–এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি মাছুদ রানা, গাজী টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি সোহেল রানা এবং খবরের কাগজ প্রতিনিধি ও যমুনা টিভির ক্যামেরাম্যান জুয়েল হিমু।
ইফতার মাহফিলে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মাভাবিপ্রবি জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. সাগর নাইম, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম দিপু, মাভাবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. হাফিজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তুশার আহমেদ, সদস্য সচিব তানভীর ইসলাম তামিম, মুখপাত্র সাকিব আল-হাসান রাব্বি, ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাকলাইন আহসান সাব্বির এবং মাভাবিপ্রবি গণতান্ত্রিক ছাত্রসংদের সভাপতি আখতারুজ্জামান সাজু।
সাংবাদিক সমিতির সভাপতি এস এম জাহিদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় শুধু পাঠদান ও গবেষণার স্থান নয়; এটি মতের বৈচিত্র্যের মধ্যেও সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চার ক্ষেত্র। ইফতারের মতো আয়োজন পারস্পরিক যোগাযোগ বাড়ায় এবং সম্পর্ককে আরও সুদৃঢ় করে।
সমিতির সাধারণ সম্পাদক হৃদয় হোসাইন অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পাশাপাশি ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে সাংবাদিক সমিতি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জনপ্রিয়
ক্যাম্পাস থেকে আরও পড়ুন
ঢাবি শিক্ষিকা শেহরীন মোনামির পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগসহ ৯ দফা দাবি ছাত্রদলের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর পদত্যাগসহ ৯ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনটির নেতারা।

অভিযোগের মুখে খুবির বিজয়-২৪ হলের প্রভোস্টকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন
অনিয়ম ও স্বেচ্ছাচরিতার অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘বিজয়-২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।









