ক্যাম্পাস

(১৪ মে ২০২৬, বৃহস্পতিবার )

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগসহ ৯ দফা দাবি ছাত্রদলের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর পদত্যাগসহ ৯ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনটির নেতারা।

অভিযোগের মুখে খুবির বিজয়-২৪ হলের প্রভোস্টকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

অনিয়ম ও স্বেচ্ছাচরিতার অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘বিজয়-২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভর্তি অনিয়ম প্রকাশের পর মাস্টার্স ভর্তি স্থগিত করল মেরিটাইম বিশ্ববিদ্যালয়

ভর্তি প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশের পর এক শিক্ষার্থীর মাস্টার্স ভর্তি স্থগিত করার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি।

গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে ছাত্রীসহ কর্মকর্তা আটক, এরপর যা ঘটলো..

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে এক নারী শিক্ষার্থীসহ সঙ্গীত বিভাগের ডেমোনস্ট্রেটর (তবলা) দীপংকর সেনগুপ্তকে গভীর রাতে আটক করার ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) রাতে শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করে রাখেন এবং অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলেন।

টানা ৬ দিন ‘কম্পিলিট শাটডাউন’ অচল বরিশাল বিশ্ববিদ্যালয়

পদোন্নতির দাবিতে টানা ছয়দিন ধরে ‘কম্পিলিট অ্যাকাডেমিক শাটডাউন’ কর্মসূচি পালন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকরা। এতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় সেশনজটের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিক্ষার্থীরা।

লোডশেডিংয়ে জাবির হলে দ্বৈত চিত্র: কোথাও অন্ধকার, কোথাও আলো

রাতের বেলা লোডশেডিং (বিদ্যুৎ বিভ্রাট) হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলোতে দেখা যায় ভিন্নধর্মী দুই চিত্র। কোনো কোনো হল ডুবে যায় ঘুটঘুটে অন্ধকারে, আবার কোথাও ঝলমলে আলোয় স্বাভাবিক কার্যক্রম চলতে থাকে।

জবিতে নিয়োগসহ সর্বক্ষেত্রে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের আধিপত্যের অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষক নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট শিক্ষক ও একাধিক সূত্রের দাবি, দীর্ঘ সময় ধরে নিয়োগ ও প্রশাসনিক সিদ্ধান্তে রাজনৈতিক পরিচয় ও আনুগত্যকে গুরুত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের প্রবণতা তৈরি হয়েছে।

একই খাতে দ্বৈত ফি আদায়: জবিতে ‘ইউনিয়ন ফি’ ঘিরে কোটি টাকার হিসাব উধাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের কাছ থেকে একই খাতে দুই নামে ফি আদায়ের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ‘ইউনিয়ন ফি’ ও ‘কেন্দ্রীয় সংসদ ফি’ এই দুই ধরনের ফি আদায়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করা হলেও এর স্বচ্ছ হিসাব প্রকাশ না করায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মো. আদনান সাকিব।

কুবিতে ছাত্রদল নেতা–কর্মীর পাল্টাপাল্টি অভিযোগ, ‘হত্যার হুমকি’ নিয়ে থানায় জিডি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের এক নেতা ও এক কর্মীর মধ্যে বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ দায়েরের ঘটনা ঘটেছে। উভয় পক্ষই নিজেদের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় পৃথক অভিযোগ করেছেন।