ক্যাম্পাস
একুশে ফেব্রুয়ারি: শহীদদের রক্ত থেকে মাতৃভাষার মর্যাদা রক্ষার শিক্ষা
.jpg)
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জন্য শুধুই একটি তারিখ নয়, এটি ছিল মাতৃভাষার জন্য জীবন উৎসর্গের দিন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাতৃভাষার মর্যাদা, ভাষার সঠিক ব্যবহার ও শহিদ মিনারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের গুরুত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
শিক্ষার্থী ইকবাল মাহমুদ বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। তাই একুশ মানেই আমাদের জন্য সংগ্রামের অনুপ্রেরণা। তবে আজ আমরা নিজেরাই ভাষার মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হচ্ছি। দৈনন্দিন জীবনে বাংলা ও ইংরেজি মিশ্রণ ব্যবহারের প্রবণতা বাড়ছে, যা শুদ্ধ বাংলার চর্চাকে ক্ষুণ্ণ করছে।
নাহিদ ইবনে শহিদ আরো বলেন, আমরা কি সত্যিই শহীদদের আত্মত্যাগকে সম্মান করছি? কথায় বা লিখায় বাংলার সঙ্গে ইংরেজি মিশিয়ে অনর্থক ভাষা ব্যবহার আমাদের মাতৃভাষার প্রতি অশ্রদ্ধা। তিনি মনে করিয়ে দেন, প্রতিটি ২১ ফেব্রুয়ারি আমাদের মনে করায় ভাষার মূল্য, যা অর্জন করতে রক্ত দিতে হয়েছে।
তাফান্নুম তাহসিন অর্পিতা বলেন, ভিনদেশি সংস্কৃতির অন্ধ অনুকরণ এবং ভাষার বিকৃতি সমাজে আধুনিকতার ছদ্মবেশ তৈরি করছে। ১৯৫২ সালের শহীদরা যে ভাষার জন্য প্রাণ দিয়েছেন, সেই ভাষাকে আমাদের উচিত প্রতিদিন সম্মান করা।
শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব ভাষা আন্দোলনকে বাঙালির আত্মমর্যাদা ও সাহসের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভাষার মর্যাদা রক্ষার সংগ্রাম ছিল আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম। শহীদদের আত্মত্যাগের ফলেই আমরা আজ গর্বের সঙ্গে মাতৃভাষায় কথা বলতে পারি।
তাকিয়া তাহসিনা তিমু বলেন, ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতি, ইতিহাস ও জাতীয় চেতনার পরিচয়। শুদ্ধ ভাষা ব্যবহার এবং শহিদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন আমাদের নৈতিক দায়িত্ব।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সম্মত হয়েছেন যে, শুধু ২১ ফেব্রুয়ারি নয়, প্রতিদিন মাতৃভাষার সঠিক ব্যবহার এবং শহিদ মিনারের মর্যাদা রক্ষায় সচেতন থাকা জরুরি। তাদের মতে, শুদ্ধ ভাষার চর্চাই শহীদদের প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি।
সম্পর্কিত
জনপ্রিয়
ক্যাম্পাস থেকে আরও পড়ুন
ঢাবি শিক্ষিকা শেহরীন মোনামির পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগসহ ৯ দফা দাবি ছাত্রদলের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর পদত্যাগসহ ৯ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনটির নেতারা।

অভিযোগের মুখে খুবির বিজয়-২৪ হলের প্রভোস্টকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন
অনিয়ম ও স্বেচ্ছাচরিতার অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘বিজয়-২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।









