জাতীয়
রাষ্ট্রপতিকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর তিন শব্দের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল

হাসনাত আব্দুল্লাহ
রাষ্ট্রপতিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিন শব্দের একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়েছেন সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। পোস্টটি প্রকাশের পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বুধবার (১২ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লেখেন “Get out Chuppu।”
সংক্ষিপ্ত এই মন্তব্যটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এটিকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেওয়া মন্তব্য হিসেবে দেখছেন।
পোস্টটি প্রকাশের অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া পড়ে। জানা গেছে, মাত্র দুই মিনিটের মধ্যে পোস্টটিতে প্রায় ৫০ হাজারের বেশি রিঅ্যাকশন পড়ে এবং দ্রুত তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে যায়।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন ও সমালোচনা- দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে।
সম্পর্কিত
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
টঙ্গীতে জুতা কারখানায় আগুন, ছিল না ফায়ার লাইসেন্স
গাজীপুরের টঙ্গীর বউবাজার এলাকায় একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, কারখানাটির কোনো ফায়ার লাইসেন্স ছিল না। এছাড়া প্রতিষ্ঠানটির অনুমোদন নিয়েও প্রশ্ন উঠেছে।

পদ্মা ব্যারাজ: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভাগ্য বদলের ৩৪ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা অনুমোদন
বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করেছে সরকার। প্রথম পর্যায়ে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৩৪৭ কোটি টাকা। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়।

ঢাকায় আসছে ৭০০ কেজির ‘ডোনাল্ড ট্রাম্প’
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের কোরবানির পশুর হাটে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ব্যতিক্রমধর্মী এক গোলাপি মহিষ। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের এই মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। অদ্ভুত গায়ের রং ও মাথার সামনের সোনালি-লালচে চুলের কারণে ইতোমধ্যেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
দেশের ৯ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে।








