অর্থনীতি


২৫ বছর পর্যন্ত ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট খুলতে পারবেন শিক্ষার্থীরা, মিলবে ক্রেডিট কার্ড


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার

২৫ বছর পর্যন্ত ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট খুলতে পারবেন শিক্ষার্থীরা, মিলবে ক্রেডিট কার্ড

ছবি: সংগৃহীত


‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট খোলার বয়সসীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে অনূর্ধ্ব ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। আগে এই সেবা কেবল অনূর্ধ্ব ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য সীমিত ছিল।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এ–সংক্রান্ত একটি নীতিমালা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকদের কাছে পাঠিয়েছে।

 

নীতিমালায় জানানো হয়েছে, এতদিন ‘স্কুল ব্যাংকিং’ নামে পরিচিত এই সেবাটি এখন থেকে ‘স্টুডেন্ট ব্যাংকিং’ নামে পরিচালিত হবে।

 

নতুন নীতিমালার একটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টধারীরা এখন থেকে ক্রেডিট কার্ড নিতে পারবেন। আগে এই অ্যাকাউন্টের বিপরীতে কেবল ডেবিট কার্ড ব্যবহারের সুযোগ ছিল।

 

এছাড়া অ্যাকাউন্ট থেকে নগদ উত্তোলনের সীমাও বাড়ানো হয়েছে। এখন এটিএম বুথ থেকে মাসে সর্বোচ্চ ১৫ হাজার টাকা উত্তোলন করা যাবে। অভিভাবকের আবেদনের ভিত্তিতে এই সীমা বাড়িয়ে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত করা যাবে। আগের নীতিমালায় মাসে সর্বোচ্চ ৫ হাজার টাকা উত্তোলনের সুযোগ ছিল।

 

নতুন নিয়ম অনুযায়ী, স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা জমা রাখা যাবে এবং অ্যাকাউন্টে সর্বোচ্চ স্থিতি হবে ৩ লাখ টাকা।

 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশে পড়াশোনার উদ্দেশ্যে শিক্ষার্থীদের আর আলাদা করে স্টুডেন্ট ফাইল বা বিশেষ অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না। স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমেই প্রয়োজনীয় লেনদেন করা যাবে।

 

এ ছাড়া কোনো শিক্ষার্থী বৈধ পথে প্রাপ্ত রেমিট্যান্স এই অ্যাকাউন্টে গ্রহণ করতে পারবেন। উচ্চশিক্ষার প্রয়োজনে শিক্ষা–সংক্রান্ত উপকরণ কেনার জন্য অভিভাবকের গ্যারান্টিতে ঋণ নেওয়ার সুযোগও রাখা হয়েছে।

 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “শিক্ষার্থীদের জন্য দেওয়া ঋণের ক্ষেত্রে সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।”

 

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে তাদের সম্পৃক্ততা আরও জোরদার করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


সম্পর্কিত

স্টুডেন্ট ব্যাংকিংক্রেডিট কার্ড

জনপ্রিয়


অর্থনীতি থেকে আরও পড়ুন

ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

ব্র্যাক ব্যাংকের বিক্রয় বিভাগে কর্মরত নারী কর্মকর্তারা ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে আসছেন। ব্যাংকটির কর্মকর্তাদের মতে, নিরাপদ কর্মপরিবেশ, প্রযুক্তিনির্ভর সেবা এবং পারস্পরিক সহযোগিতামূলক সংস্কৃতি নারীদের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

১০ মার্চ: আজকের মুদ্রা বিনিময় হার

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা–বাণিজ্যও ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার বিনিময় হার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আজকের স্বর্ণের দাম - ৯ মার্চ ২০২৬

বিশ্ববাজারে উত্তেজনার মধ্যেই দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। টানা ছয় দফা দাম বাড়ানোর পর গত শনিবার (৭ মার্চ) ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নির্ধারিত ওই দামে আজ সোমবারও স্বর্ণ বিক্রি হচ্ছে।

৯ মার্চ: বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা–বাণিজ্য দিন দিন সম্প্রসারিত হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেন সহজ করতে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ।