রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মো. আদনান সাকিব।

রোববার (৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত আদনান সাকিব বরগুনা জেলার বামনা উপজেলার বুকাবুনিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। পড়াশোনার কারণে তিনি ঢাকার কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় বসবাস করতেন।

citytouch 728-X-90

তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. ফজলুল হক বলেন, “আদনান আমার অত্যন্ত প্রিয় শিক্ষার্থী ছিল। তার এই অকাল মৃত্যু মেনে নেওয়া খুবই কঠিন।” তিনি জানান, আগামী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মসজিদে তার জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করা হবে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।