আন্তর্জাতিক


ঢাকাসহ যেসব আন্তর্জাতিক রুটে সরাসরি ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১৪ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

ঢাকাসহ যেসব আন্তর্জাতিক রুটে সরাসরি ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া

ঢাকাসহ ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার বিভিন্ন রুটে প্রায় ৪০০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ভারতের বৃহত্তম বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। একই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইটের সংখ্যা কমানো এবং কিছু রুট সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বিমান সংস্থাটি জানিয়েছে, জেট জ্বালানির রেকর্ড উচ্চ মূল্য, দীর্ঘপাল্লার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বাড়তি ব্যয় এবং বিভিন্ন আকাশপথে বিধিনিষেধের কারণে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে তারা।

 

জানা গেছে, চলতি বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমানো, স্থগিত ও সময়সূচি পুনর্বিন্যাস করা হবে। গ্রীষ্মকালীন ভ্রমণের ব্যস্ত মৌসুমে নেওয়া এই সিদ্ধান্তে হাজারো আন্তর্জাতিক যাত্রী ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

 

মূলত পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের কারণে জেট জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। পাশাপাশি কিছু আন্তর্জাতিক আকাশপথে বিধিনিষেধ থাকায় দীর্ঘ দূরত্বের ফ্লাইট পরিচালনা এয়ার ইন্ডিয়ার জন্য বাণিজ্যিকভাবে কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি-শিকাগো রুটের ফ্লাইট পুরোপুরি স্থগিত করা হয়েছে। দিল্লি-সান ফ্রান্সিসকো রুটে সাপ্তাহিক ফ্লাইট ১০টি থেকে কমিয়ে ৭টি করা হয়েছে এবং এই সিদ্ধান্ত আগস্টের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। দিল্লি-টরন্টো রুটে সাপ্তাহিক ফ্লাইট ১০ থেকে কমিয়ে জুলাই পর্যন্ত ৫টি করা হয়েছে। তবে আগস্টে আবার প্রতিদিনের ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

 

এছাড়া দিল্লি-ভ্যাঙ্কুভার রুটে সাপ্তাহিক ফ্লাইট ৭ থেকে কমিয়ে ৫টি করা হয়েছে। অন্যদিকে মুম্বাই-নিউয়ার্ক রুটে সাপ্তাহিক ৩টি অতিরিক্ত ফ্লাইট যোগ করে প্রতিদিনের সেবা চালু করা হচ্ছে। দিল্লি-জেএফকে রুটে আগের মতোই সপ্তাহে ৭টি ফ্লাইট চলবে। তবে দিল্লি-নিউয়ার্ক ও মুম্বাই-জেএফকে রুট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

 

ইউরোপের বিভিন্ন রুটেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দিল্লি-প্যারিস রুটে সাপ্তাহিক ফ্লাইট ১৪ থেকে কমিয়ে ৭টি করা হয়েছে। দিল্লি-কোপেনহেগেন, দিল্লি-ভিয়েনা, দিল্লি-জুরিখ ও দিল্লি-রোম রুটে সাপ্তাহিক ফ্লাইট ৪ থেকে কমিয়ে ৩টি করা হয়েছে। এছাড়া দিল্লি-মিলান রুটে ফ্লাইট ৫ থেকে কমিয়ে ৪টি করা হয়েছে।

 

অস্ট্রেলিয়াগামী রুটেও কাটছাঁট করা হয়েছে। দিল্লি-মেলবোর্ন ও দিল্লি-সিডনি রুটে প্রতিদিনের ফ্লাইট কমিয়ে সপ্তাহে ৪টি করা হয়েছে।

 

এশিয়ার বিভিন্ন রুটেও বড় ধরনের পরিবর্তন এসেছে। দিল্লি-সাংহাই, চেন্নাই-সিঙ্গাপুর, মুম্বাই-ঢাকা এবং দিল্লি-মালে রুট আগস্টের শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

 

দিল্লি-সিঙ্গাপুর রুটে সাপ্তাহিক ফ্লাইট ২৪ থেকে কমিয়ে ১৪টি করা হয়েছে। মুম্বাই-সিঙ্গাপুর রুটে ফ্লাইট ১৪ থেকে কমিয়ে ৭টি করা হয়েছে। জুলাই থেকে দিল্লি-ব্যাংকক রুটে সাপ্তাহিক ফ্লাইট ২৮ থেকে কমিয়ে ২১টি এবং মুম্বাই-ব্যাংকক রুটে ১৩ থেকে কমিয়ে ৭টি করা হবে।

 

এছাড়া দিল্লি-কুয়ালালামপুর রুটে ফ্লাইট ১০ থেকে কমিয়ে ৫টি করা হয়েছে। জুলাই ও আগস্টে দিল্লি-হো চি মিন সিটি রুটে সাপ্তাহিক ফ্লাইট ৭ থেকে কমিয়ে ৪টি এবং দিল্লি-হ্যানয় রুটে ৫ থেকে কমিয়ে ৪টি করা হবে।

 

এই ঘোষণার কয়েক দিন আগেই এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেটের প্রতিনিধিত্বকারী ফেডারেশন অব ইন্ডিয়ান এয়ারলাইন্স গত ২৬ এপ্রিল ভারত সরকারের কাছে চিঠি দিয়ে জানিয়েছিল, জেট জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পুরো বিমান শিল্প চরম চাপে রয়েছে এবং অনেক এয়ারলাইন পরিচালনাগত সংকটে পড়েছে।

 

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যেসব যাত্রী এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবেন তাদের বিকল্প ফ্লাইটে বুকিং, বিনা খরচে ভ্রমণের তারিখ পরিবর্তন অথবা সম্পূর্ণ অর্থ ফেরতের সুযোগ দেওয়া হবে।

 


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

আস্থা ভোটে জয়ী বিজয়, ১৪৪ বিধায়কের সমর্থনে তামিলনাড়ু সরকারে শক্ত অবস্থান

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বিধানসভায় গুরুত্বপূর্ণ আস্থা ভোটে জয় পেয়েছেন। বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে তার দল টিভিকে-সহ মোট ১৪৪ জন বিধায়ক সরকারের পক্ষে সমর্থন দেন। এর মধ্য দিয়ে সদ্য গঠিত বিজয় সরকারের অবস্থান আরও শক্তিশালী হলো।

তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ, ‘পানিবোমা’ আশঙ্কায় ভারত

বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তা নদীকে ঘিরে চীনের সক্রিয়তা শুধু অবকাঠামোগত সহযোগিতার বিষয় নয়, বরং এটি দক্ষিণ এশিয়ায় বেইজিংয়ের কৌশলগত প্রভাব বিস্তারের অংশ হিসেবেও দেখা হচ্ছে।

ইরানে গোপন বিমান হামলা চালিয়েছে আমিরাত, দাবি মার্কিন গণমাধ্যমের

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে গোপনে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের শহর ও জ্বালানি স্থাপনায় ইরানের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই আবুধাবি এই পাল্টা অভিযান পরিচালনা করে।

মন্ত্রিসভার প্রথম বৈঠকে যেসব সিদ্ধান্ত নিলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার নবান্নে অনুষ্ঠিত এই বৈঠকে চাকরিপ্রার্থীদের জন্য বয়সসীমা বৃদ্ধি, কেন্দ্রীয় প্রকল্প চালু, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে ঘোষণা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।