আন্তর্জাতিক
মন্ত্রিসভার প্রথম বৈঠকে যেসব সিদ্ধান্ত নিলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার নবান্নে অনুষ্ঠিত এই বৈঠকে চাকরিপ্রার্থীদের জন্য বয়সসীমা বৃদ্ধি, কেন্দ্রীয় প্রকল্প চালু, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে ঘোষণা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে রাজ্যে নিয়োগ প্রক্রিয়া স্থবির থাকায় শিক্ষিত যুবক-যুবতীদের সুযোগ বাড়াতে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা আরও পাঁচ বছর বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন এবং সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে আরও ঘোষণা করা হয়, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে কেন্দ্রীয় সরকারের বহুল আলোচিত ‘আয়ুষ্মান ভারত’ স্বাস্থ্য প্রকল্প। সোমবার থেকেই রাজ্য আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের আওতায় যুক্ত হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, কিষাণ বিমা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজ্জ্বলা যোজনাসহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের সীমান্ত নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে বৈঠকে। সীমান্ত এলাকায় কাঁটাতার বসানোর জন্য আগামী ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি বিএসএফের হাতে তুলে দিতে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের জনবিন্যাস রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি।”
তবে আগের সরকারের চলমান সামাজিক প্রকল্পগুলো বন্ধ করা হবে না বলেও আশ্বস্ত করেছে নতুন সরকার। যদিও মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, মৃত ব্যক্তি কিংবা অ-ভারতীয় নাগরিকরা এসব সুবিধা পাবেন না।
এদিকে পশ্চিমবঙ্গ আনুষ্ঠানিকভাবে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (বিএনএস)-এর সঙ্গে যুক্ত হয়েছে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে পুরোনো আইপিসি ও সিআরপিসির পরিবর্তে নতুন আইন কাঠামো কার্যকর হবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী সোমবার মন্ত্রিসভার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে আরজি কর ইস্যু, নারী নির্যাতন প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি নির্মূল এবং সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) ও পে-কমিশন নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আস্থা ভোটে জয়ী বিজয়, ১৪৪ বিধায়কের সমর্থনে তামিলনাড়ু সরকারে শক্ত অবস্থান
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বিধানসভায় গুরুত্বপূর্ণ আস্থা ভোটে জয় পেয়েছেন। বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে তার দল টিভিকে-সহ মোট ১৪৪ জন বিধায়ক সরকারের পক্ষে সমর্থন দেন। এর মধ্য দিয়ে সদ্য গঠিত বিজয় সরকারের অবস্থান আরও শক্তিশালী হলো।

তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ, ‘পানিবোমা’ আশঙ্কায় ভারত
বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তা নদীকে ঘিরে চীনের সক্রিয়তা শুধু অবকাঠামোগত সহযোগিতার বিষয় নয়, বরং এটি দক্ষিণ এশিয়ায় বেইজিংয়ের কৌশলগত প্রভাব বিস্তারের অংশ হিসেবেও দেখা হচ্ছে।

ইরানে গোপন বিমান হামলা চালিয়েছে আমিরাত, দাবি মার্কিন গণমাধ্যমের
পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে গোপনে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের শহর ও জ্বালানি স্থাপনায় ইরানের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই আবুধাবি এই পাল্টা অভিযান পরিচালনা করে।

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রস্তাবে অচলাবস্থা, চাপে বৈশ্বিক তেলের বাজার
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগ নতুন করে অচলাবস্থায় পড়েছে। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে “অযৌক্তিক দাবি” তোলার অভিযোগ করছে। একই সময়ে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অস্থিরতা বেড়েছে।








