জাতীয়
দোকানপাট ও শপিং মল খোলা রাখার নতুন সময় জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

দেশের সব দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সন্ধ্যা ৬টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসা পরিচালনা করা যাবে। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এর আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল, যা আজ থেকেই কার্যকর হওয়ার কথা ছিল। তবে ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হয়। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি-এর নেতারা সময় বাড়ানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন।
এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রিসভার পূর্ব সিদ্ধান্তে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় নির্ধারণ করা হলেও ব্যবসায়ীদের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সময়সীমা পুনর্নির্ধারণ করেছেন। তিনি আরও জানান, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করেই দোকান খোলা রাখার সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
সম্পর্কিত
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
পদ্মা ব্যারাজ: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভাগ্য বদলের ৩৪ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা অনুমোদন
বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করেছে সরকার। প্রথম পর্যায়ে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৩৪৭ কোটি টাকা। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়।

ঢাকায় আসছে ৭০০ কেজির ‘ডোনাল্ড ট্রাম্প’
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের কোরবানির পশুর হাটে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ব্যতিক্রমধর্মী এক গোলাপি মহিষ। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের এই মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। অদ্ভুত গায়ের রং ও মাথার সামনের সোনালি-লালচে চুলের কারণে ইতোমধ্যেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
দেশের ৯ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে।

প্রতিদিনের কাগজ তুমি কার, মালিকানা নিয়ে ধোঁয়াশা
ময়মনসিংহ থেকে প্রকাশিত আঞ্চলিক সংবাদপত্র ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর মালিকানা, সম্পাদকীয় পদ ও প্রকাশনা কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। সরকারি নথি, দায়িত্ব বণ্টন ও বাস্তব কার্যক্রমের মধ্যে অসংগতি থাকায় সংবাদপত্রটি নিয়ে সাংবাদিক মহলসহ পাঠকদের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে।






