আন্তর্জাতিক


ইরানে গোপন বিমান হামলা চালিয়েছে আমিরাত, দাবি মার্কিন গণমাধ্যমের


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১২ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার

ইরানে গোপন বিমান হামলা চালিয়েছে আমিরাত, দাবি মার্কিন গণমাধ্যমের

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে গোপনে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের শহর ও জ্বালানি স্থাপনায় ইরানের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই আবুধাবি এই পাল্টা অভিযান পরিচালনা করে।

 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলমান সংঘাতে ইসরায়েলের তুলনায় সংযুক্ত আরব আমিরাতই ইরানের হামলার বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এর ফলে ইউএইর বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও জ্বালানি অবকাঠামোতে নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকে।

 

মার্কিন সংবাদমাধ্যমটির দাবি, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে আমিরাত গোপন এই সামরিক অভিযান পরিচালনা করে। অভিযানের অন্যতম লক্ষ্য ছিল এপ্রিলের শুরুতে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগার।

 

ইরান ওই হামলার ঘটনা স্বীকার করলেও কোনো দেশের নাম প্রকাশ করেনি। পরে এই ঘটনার জেরে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত আমিরাতের বিভিন্ন শহর ও জ্বালানি কেন্দ্র প্রায় নিয়মিত হামলার মুখে ছিল। সেই পরিস্থিতিতে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে ইউএই গোপন সামরিক পদক্ষেপ নেয়।

 

পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনার মধ্যে এই তথ্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কারণ এর আগে ইরানের অভ্যন্তরে সরাসরি হামলায় আমিরাতের সম্পৃক্ততার তথ্য প্রকাশ্যে আসেনি।

 

বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের ধারণা, ইরানের ধারাবাহিক হামলার পর সংযুক্ত আরব আমিরাত তাদের প্রতিরক্ষা ও পাল্টা হামলার কৌশলে পরিবর্তন আনছে।

 

গোপন হামলার এই তথ্য প্রকাশ্যে আসায় অঞ্চলটির কূটনৈতিক ও সামরিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

 

সূত্র: ফার্স্ট পোস্ট


সম্পর্কিত

আন্তর্জাতিক রাজনীতিআন্তর্জাতিক খবর

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।