আন্তর্জাতিক
ইরান ইস্যুতে সংলাপ অব্যাহত রাখার আহ্বান ক্রেমলিনের, উত্তেজনা এড়াতে কূটনৈতিক তৎপরতা জোরদার

ইরান ইস্যুকে কেন্দ্র করে আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে ক্রেমলিন। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশার কথা জানান।
তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি এখনও নাজুক ও অনিশ্চিত। এমন প্রেক্ষাপটে সংলাপ চালিয়ে যাওয়া জরুরি, যাতে উত্তেজনা বৃদ্ধি কিংবা সামরিক সংঘাতের দিকে পরিস্থিতি না গড়ায়।
পেসকভ আরও জানান, রাশিয়া বর্তমানে আলোচনায় সরাসরি মধ্যস্থতাকারী না হলেও শান্তিপূর্ণ সমাধান এবং সম্ভাব্য চুক্তিতে পৌঁছাতে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।
এদিকে, ইরান ইস্যুতে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান অসীম মুনির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোমবার পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে অসীম মুনির যুক্তরাষ্ট্রকে অবহিত করেন যে, ইরানের বিভিন্ন বন্দরে আরোপিত মার্কিন অবরোধ শান্তি আলোচনা পুনরায় শুরু করার ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করছে। জবাবে ট্রাম্প তার এ মতামত বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আস্থা ভোটে জয়ী বিজয়, ১৪৪ বিধায়কের সমর্থনে তামিলনাড়ু সরকারে শক্ত অবস্থান
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বিধানসভায় গুরুত্বপূর্ণ আস্থা ভোটে জয় পেয়েছেন। বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে তার দল টিভিকে-সহ মোট ১৪৪ জন বিধায়ক সরকারের পক্ষে সমর্থন দেন। এর মধ্য দিয়ে সদ্য গঠিত বিজয় সরকারের অবস্থান আরও শক্তিশালী হলো।

তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ, ‘পানিবোমা’ আশঙ্কায় ভারত
বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তা নদীকে ঘিরে চীনের সক্রিয়তা শুধু অবকাঠামোগত সহযোগিতার বিষয় নয়, বরং এটি দক্ষিণ এশিয়ায় বেইজিংয়ের কৌশলগত প্রভাব বিস্তারের অংশ হিসেবেও দেখা হচ্ছে।

ইরানে গোপন বিমান হামলা চালিয়েছে আমিরাত, দাবি মার্কিন গণমাধ্যমের
পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে গোপনে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের শহর ও জ্বালানি স্থাপনায় ইরানের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই আবুধাবি এই পাল্টা অভিযান পরিচালনা করে।

মন্ত্রিসভার প্রথম বৈঠকে যেসব সিদ্ধান্ত নিলেন শুভেন্দু
পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার নবান্নে অনুষ্ঠিত এই বৈঠকে চাকরিপ্রার্থীদের জন্য বয়সসীমা বৃদ্ধি, কেন্দ্রীয় প্রকল্প চালু, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে ঘোষণা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।








