আন্তর্জাতিক
বাণিজ্য চুক্তিতে ‘টালবাহানা’ করলে উচ্চ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা বৈশ্বিক শুল্ক স্থগিত করার পর, দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ‘টালবাহানা’ করা দেশগুলোর ওপর আরও উচ্চহারে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত বছর ট্রাম্প আরোপিত বেশিরভাগ শুল্ক বাতিলের সিদ্ধান্ত আসার পর বিশ্বের বিভিন্ন দেশ শুল্ক ও বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে মূল্যায়ন করছে। এমন সময়েই সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে সতর্কবার্তা দেন তিনি।
সোমবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানায়, তারা গ্রীষ্মে সম্পাদিত একটি চুক্তির অনুমোদন স্থগিত করবে। অন্যদিকে, চুক্তি চূড়ান্ত করার পূর্বনির্ধারিত আলোচনা স্থগিতের কথা জানিয়েছে ভারত।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, “যে কোনো দেশ সুপ্রিম কোর্টের এই হাস্যকর সিদ্ধান্তকে সামনে এনে খেলতে চায় বিশেষ করে যারা বছরের পর বছর, এমনকি দশক ধরে যুক্তরাষ্ট্রকে ছিঁড়ে খেয়েছে তাদের ওপর আরও বেশি শুল্ক আরোপ করা হবে, যা সম্প্রতি জারি হওয়া শুল্কের চেয়েও কঠোর হবে। ক্রেতারা সাবধান!”
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ১৯৭৭ সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (IEEPA) এর অধীনে ট্রাম্পের ঘোষিত বৈশ্বিক শুল্ক বাতিল করে। আদালত জানায়, এই আইন প্রেসিডেন্টকে এমন শুল্ক আরোপের ক্ষমতা দেয় না, যা আমদানিকৃত পণ্যের ওপর কর হিসেবে বিবেচিত হয়।
সর্বোচ্চ আদালতের রায়ের পর ট্রাম্প ভিন্ন একটি আইনের আওতায় বিশ্বব্যাপী ১০ শতাংশ নতুন শুল্ক ঘোষণা করেন, যা দ্রুতই ১৫ শতাংশে উন্নীত করা হয়। নতুন এ শুল্কনীতি মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, আদালতের রায় তাদের বাণিজ্য নীতির অবস্থানে পরিবর্তন আনবে না। শুল্ক আরোপে প্রশাসন এখন অন্যান্য আইনি পথ বিবেচনা করছে।
শুক্রবার ট্রাম্প সংবিধানের ১২২ ধারা প্রয়োগ করেন, যা কংগ্রেসের অনুমোদন ছাড়াই ১৫০ দিনের জন্য শুল্ক আরোপের সুযোগ দেয়। পাশাপাশি ৩০১ ধারার অধীনে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন তিনি, যা ‘অন্যায্য’ বাণিজ্য সম্পর্কের বিরুদ্ধে শুল্ক আরোপের সুযোগ দেয়।
নতুন ১৫ শতাংশ শুল্ক ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির মতো নির্দিষ্ট পণ্যের ওপর পূর্ব ঘোষিত শুল্কের পাশাপাশি বহাল থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, যুক্তরাজ্য জানিয়েছে তারা মার্কিন কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছে, শনিবার ঘোষিত ১৫ শতাংশের নিচে থাকা তাদের চুক্তি বহাল থাকবে কি না। ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির সভাপতি বার্নড ল্যাঞ্জ বলেছেন, পরিস্থিতি আগের চেয়ে বেশি অনিশ্চিত।
সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের বাণিজ্য দূত জেমিসন গ্রিয়ার বলেন, হোয়াইট হাউস সম্পাদিত বাণিজ্য চুক্তিগুলো বহাল রাখতে চায় এবং অংশীদারদেরও সেই প্রত্যাশা করছে।
সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে প্রায় এক শতাংশ দরপতন হয়েছে, যা চলমান বাণিজ্য অনিশ্চয়তার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকেরা।
নতুন ১৫ শতাংশ শুল্ক ১৫০ দিন পর শেষ হওয়ার কথা, যদি না কংগ্রেস মেয়াদ বাড়ায়। তবে সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার সতর্ক করে বলেছেন, ডেমোক্র্যাটরা শুল্ক বৃদ্ধির যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করবে।
অন্যদিকে, সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, শুল্ক আরোপে তার কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই।
জনপ্রিয়
সর্বশেষ
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়
ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান
ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২
বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।









