আন্তর্জাতিক


পাকিস্তানের করাচিতে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৬


দূরবিন ডেস্ক

দূরবিন ডেস্ক

প্রকাশিত:১৮ জানুয়ারি ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন, রবিবার

পাকিস্তানের করাচিতে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৬

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ২০ জন। স্থানীয় সময় শনিবার (১৭ জানুয়ারি) রাতে করাচির এমএ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

 

রোববার (১৮ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন লাগার ১৩ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের তীব্রতায় শপিং মলের ভবনের একাধিক অংশ ধসে পড়েছে, যা উদ্ধারকাজকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

 

স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ছয়জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আগুনে শপিং মলটির কাঠামোগত ক্ষতি ব্যাপক আকার ধারণ করেছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, গুল প্লাজা শপিং মলে এক হাজারেরও বেশি দোকান রয়েছে। সেখানে কাপড়, ক্রোকারিজ, সুগন্ধি, প্রসাধনী, ইলেকট্রনিক্স পণ্য ও খেলনাসহ নানা ধরনের দাহ্য সামগ্রী বিক্রি হয়। এসব পণ্যের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয় বলে জানিয়েছেন অগ্নিনির্বাপক কর্মকর্তারা।

 

উদ্ধার কাজে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, আগুনের প্রচণ্ড তাপে ভবনের একটি বড় অংশ ধসে পড়েছে। গার্ডেন এলাকার উপবিভাগীয় পুলিশ কর্মকর্তা মহসিন রাজা প্রাথমিকভাবে জানিয়েছেন, একটি দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যেই পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

 

ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার এবং উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য সিন্ধ রেঞ্জার্স মোতায়েন করা হয়েছে। এক বিবৃতিতে রেঞ্জার্স জানায়, তাদের সদস্যরা ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং অভিযান শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান করবেন।

 

এদিকে দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে না আসায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ভবনের ভেতরে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতি ও হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাবে।


সম্পর্কিত

পাকিস্তানআগুন

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

আহত হলেও নিরাপদে আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

যুদ্ধকালীন ঘটনায় আহত হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বুধবার (১১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ও সরকারের উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান।

ট্রাম্পকে চাপে ফেলতে দীর্ঘ যুদ্ধের কৌশল নিচ্ছে ইরান, বলছেন বিশ্লেষকরা

যুক্তরাষ্ট্রের তুলনায় সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও একাধিক ফ্রন্টে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বাইরে থেকে ইরানের প্রতিক্রিয়া কিছুটা অগোছালো মনে হলেও বাস্তবে এটি শক্তিশালী প্রতিপক্ষকে চাপে ফেলার একটি পুরোনো যুদ্ধ কৌশলের অংশ।

ইরান ও লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইরান ও লেবাননের বিভিন্ন স্থানে নতুন করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একই সময়ে ইরানও পাল্টা হামলার দাবি করেছে, যার ফলে পুরো অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলায় হোম অফিস চালু থাইল্যান্ড–ভিয়েতনামে

জ্বালানি সাশ্রয় এবং তেলের দামের অস্থিরতা সামাল দিতে সরকারি কর্মকর্তাদের জন্য হোম অফিস পদ্ধতি চালুর নির্দেশ দিয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। মঙ্গলবার (১০ মার্চ) দেশ দুটির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে কাজ করার আহ্বান জানানো হয়েছে।