আন্তর্জাতিক
জ্বালানি সংকট মোকাবিলায় হোম অফিস চালু থাইল্যান্ড–ভিয়েতনামে

ছবি: সংগৃহীত
জ্বালানি সাশ্রয় এবং তেলের দামের অস্থিরতা সামাল দিতে সরকারি কর্মকর্তাদের জন্য হোম অফিস পদ্ধতি চালুর নির্দেশ দিয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। মঙ্গলবার (১০ মার্চ) দেশ দুটির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
থাইল্যান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সরকার সম্পদের কার্যকর ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে। তাই যেসব ক্ষেত্রে দূর থেকে কাজ করা সম্ভব, সেখানে রিমোট ওয়ার্ক বা হোম অফিস ব্যবস্থা চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সরকারি দপ্তরগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।
গত সপ্তাহে ব্যাংকক কর্তৃপক্ষ জানিয়েছিল, তাদের কাছে প্রায় দুই মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে। অভ্যন্তরীণ সরবরাহ বজায় রাখতে আপাতত জ্বালানি তেল রপ্তানি স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ দিনের জন্য ডিজেলের দাম প্রতি লিটার ৩০ বাথের নিচে নির্ধারণ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে প্রতিবেশী ভিয়েতনামও জ্বালানি সংকট মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। দেশটি বিভিন্ন আমদানিকৃত পেট্রোলিয়াম পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছে। পাশাপাশি কোম্পানিগুলোকে সুযোগ থাকলে কর্মীদের বাসা থেকে কাজ করার অনুমতি দিতে উৎসাহিত করা হয়েছে।
হ্যানয়ের পক্ষ থেকে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে গণপরিবহন বা সাইকেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে ভিয়েতনামে জ্বালানির দামও বেড়েছে। খবরে বলা হয়েছে, দেশটিতে পেট্রলের দাম ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এর ফলে মঙ্গলবার বিভিন্ন ফিলিং স্টেশনে হাজারো মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে।
বিশ্লেষকদের মতে, জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব সামাল দিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো ধীরে ধীরে বিকল্প ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।
সম্পর্কিত
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
ঢাকাসহ যেসব আন্তর্জাতিক রুটে সরাসরি ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া
ঢাকাসহ ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার বিভিন্ন রুটে প্রায় ৪০০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ভারতের বৃহত্তম বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। একই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইটের সংখ্যা কমানো এবং কিছু রুট সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আস্থা ভোটে জয়ী বিজয়, ১৪৪ বিধায়কের সমর্থনে তামিলনাড়ু সরকারে শক্ত অবস্থান
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বিধানসভায় গুরুত্বপূর্ণ আস্থা ভোটে জয় পেয়েছেন। বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে তার দল টিভিকে-সহ মোট ১৪৪ জন বিধায়ক সরকারের পক্ষে সমর্থন দেন। এর মধ্য দিয়ে সদ্য গঠিত বিজয় সরকারের অবস্থান আরও শক্তিশালী হলো।

তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ, ‘পানিবোমা’ আশঙ্কায় ভারত
বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তা নদীকে ঘিরে চীনের সক্রিয়তা শুধু অবকাঠামোগত সহযোগিতার বিষয় নয়, বরং এটি দক্ষিণ এশিয়ায় বেইজিংয়ের কৌশলগত প্রভাব বিস্তারের অংশ হিসেবেও দেখা হচ্ছে।

ইরানে গোপন বিমান হামলা চালিয়েছে আমিরাত, দাবি মার্কিন গণমাধ্যমের
পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে গোপনে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের শহর ও জ্বালানি স্থাপনায় ইরানের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই আবুধাবি এই পাল্টা অভিযান পরিচালনা করে।








