আন্তর্জাতিক


ইরান ও লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১১ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার

ইরান ও লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ

লেবাননের দক্ষিণ অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ


মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইরান ও লেবাননের বিভিন্ন স্থানে নতুন করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একই সময়ে ইরানও পাল্টা হামলার দাবি করেছে, যার ফলে পুরো অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। হামলার পরপরই সেখানে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে ওই বিস্ফোরণের তীব্রতা দেখা গেছে।

 

সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরায়েলের হামলার মাত্রা বেড়েছে। বিশেষ করে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ চলমান সংঘাতে সক্রিয় হওয়ার পর থেকেই দেশটিতে প্রায় প্রতিদিন বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

 

ইসরায়েলের দাবি, এসব অভিযানে মূলত হেজবুল্লাহর সামরিক অবকাঠামো ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা করা হচ্ছে।

 

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের ভেতরেও কিছু সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ইরানি সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

 

অন্যদিকে ইরান জানিয়েছে, তারা ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতেও হামলা চালিয়েছে। এদিকে হরমুজ প্রণালীর কাছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা ইরানের ১৬টি মাইন পাতা জাহাজ ধ্বংস করে দিয়েছে।

 

বিশ্লেষকদের মতে, ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও হেজবুল্লাহ এই চার পক্ষের সরাসরি সংঘাত মধ্যপ্রাচ্যে একটি বড় আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি করছে।


সম্পর্কিত

আন্তর্জাতিক খবরইরানইসরায়েললেবাননে

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।