আন্তর্জাতিক


ভারতে ‘বাংলাদেশি শনাক্তকরণ যন্ত্র’ আবিষ্কার, পুলিশের ভিডিও ঘিরে বিতর্ক


দূরবিন ডেস্ক

দূরবিন ডেস্ক

প্রকাশিত:০৪ জানুয়ারি ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার

ভারতে ‘বাংলাদেশি শনাক্তকরণ যন্ত্র’ আবিষ্কার, পুলিশের ভিডিও ঘিরে বিতর্ক

ভারতের রাজনীতিতে ‘বাংলাদেশি’ ইস্যু নতুন নয়। ক্ষমতাসীন বিজেপির একাধিক নেতা নিয়মিতভাবেই অবৈধ বাংলাদেশি শনাক্ত ও বিতাড়নের কথা বলে আসছেন। এমন প্রেক্ষাপটে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পুলিশের এক কর্মকর্তার কর্মকাণ্ড নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক পুলিশ কর্মকর্তা মোবাইল ফোনের মতো একটি যন্ত্র এক ব্যক্তির পিঠে ঠেকিয়ে দাবি করছেন “যন্ত্র বলছে, এই ব্যক্তি বাংলাদেশি।”

 

ঘটনাটি ঘটে গত বছরের ২৩ ডিসেম্বর গাজিয়াবাদের বিহারি মার্কেট এলাকার একটি বস্তিতে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সেদিন অবৈধ অভিবাসী শনাক্তের অভিযানের নামে বিশেষ বাহিনীর সঙ্গে ওই এলাকায় যান কয়েকজন পুলিশ কর্মকর্তা। অভিযানের সময় এক ব্যক্তির পিঠে মোবাইল ফোন ঠেকিয়ে তাকে বাংলাদেশি বলে ঘোষণা করেন এক পুলিশ কর্মকর্তা। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

 

ঘটনাটি নিয়ে ভারতের শীর্ষ গণমাধ্যমগুলোও সরব হয়েছে। দ্য হিন্দু তাদের প্রতিবেদনে জানায়, ভিডিওতে পুলিশের আচরণ হুমকিমূলক ও ভীতিকর। আনন্দবাজার পত্রিকা শিরোনাম করে লেখে ‘নাগরিকত্ব যাচাইয়ের যন্ত্র গায়ে ঠেকিয়ে বাংলাদেশি শনাক্ত!’ আর হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণ ঘটনাটিকে আখ্যা দেয় ‘আজব কাণ্ড’ হিসেবে।

 

ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তা বস্তিবাসীদের উদ্দেশে বলেন, “মিথ্যা বলবেন না। আমাদের কাছে যন্ত্র আছে, মিথ্যা ধরা পড়ে যাবে।” এরপর এক ব্যক্তির পিঠে মোবাইল ঠেকিয়ে তিনি দাবি করেন, যন্ত্র বলছে ওই ব্যক্তি বাংলাদেশ থেকে এসেছেন। অভিযুক্ত ব্যক্তি অবশ্য জানান, তিনি ভারতের বিহার রাজ্যের আরারিয়া জেলার বাসিন্দা।

 

 

এ ঘটনার ব্যাখ্যায় গাজিয়াবাদের ইন্দিরাপুরম এলাকার সহকারী পুলিশ কমিশনার অভিষেক শ্রীবাস্তব বলেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি কৌশাম্বী থানার আওতাভুক্ত এলাকার। তবে এটি নাগরিকত্ব যাচাইয়ের অভিযান ছিল না, বরং নিয়মিত তল্লাশি কার্যক্রম। অস্থায়ী বাসিন্দাদের মধ্যে কোনো সন্দেহভাজন ব্যক্তি আছে কি না, সেটি যাচাই করাই ছিল অভিযানের উদ্দেশ্য।

 

তবে পুলিশের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বিরোধী দল কংগ্রেস। দলটির উত্তরপ্রদেশ রাজ্য সভাপতি অজয় রায় বলেন, “এই ঘটনা রাজ্য পুলিশ ও প্রশাসনের চরম ব্যর্থতার প্রমাণ। এমন নির্দেশনা ওপর থেকেই আসে। আমরা চাই উচ্চ আদালত স্বপ্রণোদিত হয়ে বিষয়টিতে হস্তক্ষেপ করুক।” তার মতে, এ ধরনের ঘটনা উত্তরপ্রদেশকে হাস্যকর করে তুলছে এবং এটি আইনের শাসনের সম্পূর্ণ লঙ্ঘন।

 

ভিডিওটি ঘিরে জনমনে প্রশ্ন উঠেছে কোন আইনে, কোন প্রযুক্তিতে একজন পুলিশ কর্মকর্তা এভাবে কাউকে বাংলাদেশি ঘোষণা করতে পারেন? বিষয়টি এখন শুধু একটি ভিডিও নয়, বরং নাগরিক অধিকার, আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার নিয়ে বড় ধরনের বিতর্কে রূপ নিয়েছে। তদন্তের পর কী সিদ্ধান্ত আসে, সেদিকেই এখন তাকিয়ে আছে ভারতীয় গণমাধ্যম ও সাধারণ মানুষ।


সম্পর্কিত

ভারতগাজিয়াবাদ

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

আহত হলেও নিরাপদে আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

যুদ্ধকালীন ঘটনায় আহত হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বুধবার (১১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ও সরকারের উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান।

ট্রাম্পকে চাপে ফেলতে দীর্ঘ যুদ্ধের কৌশল নিচ্ছে ইরান, বলছেন বিশ্লেষকরা

যুক্তরাষ্ট্রের তুলনায় সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও একাধিক ফ্রন্টে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বাইরে থেকে ইরানের প্রতিক্রিয়া কিছুটা অগোছালো মনে হলেও বাস্তবে এটি শক্তিশালী প্রতিপক্ষকে চাপে ফেলার একটি পুরোনো যুদ্ধ কৌশলের অংশ।

ইরান ও লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইরান ও লেবাননের বিভিন্ন স্থানে নতুন করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একই সময়ে ইরানও পাল্টা হামলার দাবি করেছে, যার ফলে পুরো অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলায় হোম অফিস চালু থাইল্যান্ড–ভিয়েতনামে

জ্বালানি সাশ্রয় এবং তেলের দামের অস্থিরতা সামাল দিতে সরকারি কর্মকর্তাদের জন্য হোম অফিস পদ্ধতি চালুর নির্দেশ দিয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। মঙ্গলবার (১০ মার্চ) দেশ দুটির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে কাজ করার আহ্বান জানানো হয়েছে।