আন্তর্জাতিক


ফিলিস্তিন ও ইসরায়েলে উত্তেজনা বন্ধের আহ্বান রাশিয়ার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৮ এপ্রিল ২০২৩, ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার

ফিলিস্তিন ও ইসরায়েলে উত্তেজনা বন্ধের আহ্বান রাশিয়ার
পবিত্র রমজান মাসে এরইমাঝে দুই দফায় মসজিদ আল-আকসায় প্রাঙ্গণে অভিযান চালিয়েছে ইসরাইয়েলি পুলিশ। তাদের এই অভিযান কেন্দ্র করে ইসরাইয়েল পুলিশ এবং ফিলিস্তিনি মুসল্লিদের সংঘর্ষ হয়। 

এর প্রতিক্রিয়া হিসেবে ইসরাইলে রকেট ছোড়ার ঘটনা ঘটে। জবাবে লেবানন ও গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েল।

এমন অবস্থায় গত শুক্রবার ফিলিস্তিন-ইসরাইল সংঘাতে জড়িত সব পক্ষকে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, সহিংসতা বৃদ্ধির আশঙ্কায় তারা উদ্বিগ্ন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সংঘাতে যুক্ত সব পক্ষকে আমরা মুখোমুখি হওয়ার মতো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাই। একই সঙ্গে মস্কো উত্তেজনা হ্রাস, সহিংসতা বন্ধ এবং স্থায়ী অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে। 

এদিকে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ বলেছে, তারা ‘সতর্ক’ আছেন। হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাইম কাসেম এক টুইটবার্তায় এ কথা বলেন। 



সম্পর্কিত

মধ্যপ্রাচ্য

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

আস্থা ভোটে জয়ী বিজয়, ১৪৪ বিধায়কের সমর্থনে তামিলনাড়ু সরকারে শক্ত অবস্থান

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বিধানসভায় গুরুত্বপূর্ণ আস্থা ভোটে জয় পেয়েছেন। বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে তার দল টিভিকে-সহ মোট ১৪৪ জন বিধায়ক সরকারের পক্ষে সমর্থন দেন। এর মধ্য দিয়ে সদ্য গঠিত বিজয় সরকারের অবস্থান আরও শক্তিশালী হলো।

তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ, ‘পানিবোমা’ আশঙ্কায় ভারত

বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তা নদীকে ঘিরে চীনের সক্রিয়তা শুধু অবকাঠামোগত সহযোগিতার বিষয় নয়, বরং এটি দক্ষিণ এশিয়ায় বেইজিংয়ের কৌশলগত প্রভাব বিস্তারের অংশ হিসেবেও দেখা হচ্ছে।

ইরানে গোপন বিমান হামলা চালিয়েছে আমিরাত, দাবি মার্কিন গণমাধ্যমের

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে গোপনে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের শহর ও জ্বালানি স্থাপনায় ইরানের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই আবুধাবি এই পাল্টা অভিযান পরিচালনা করে।

মন্ত্রিসভার প্রথম বৈঠকে যেসব সিদ্ধান্ত নিলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার নবান্নে অনুষ্ঠিত এই বৈঠকে চাকরিপ্রার্থীদের জন্য বয়সসীমা বৃদ্ধি, কেন্দ্রীয় প্রকল্প চালু, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে ঘোষণা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।