বিনোদন
আসছে জিয়াউর রহমানকে নিয়ে জীবনভিত্তিক নাটক “জেড”

বাংলা নাট্যচর্চাকে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যেতে নতুন উদ্যোগ নিয়েছে ফ্রান্সভিত্তিক নবগঠিত শিল্প সংস্থা ‘থিয়েটার দ্য লা মেজঁ ফ্রঁসেজ’। সংস্থাটি বাংলাদেশের জন্য চালু করতে যাচ্ছে একটি অনলাইন বাংলা থিয়েটার ডিপ্লোমা কর্মসূচি, যার আওতায় মঞ্চে আসছে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘জেড’, যেখানে উঠে আসবে তৎকালীন মেজর জিয়াউর রহমানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ফ্রেঞ্চ হাউস থিয়েটার ডিপ্লোমা–বাংলাদেশ চ্যাপ্টার’ শিরোনামের তিন মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে নাট্যলেখন, অভিনয়, নির্দেশনা, মঞ্চ ও আলোক পরিকল্পনার ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্স শেষে অংশগ্রহণকারীরা তিনটি আলাদা নাট্য প্রযোজনায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
ফ্রান্সপ্রবাসী কবি ও নাট্যকার চয়ন খায়রুল হাবিবকে এ কর্মসূচির আবাসিক লেখক, নির্দেশক ও সমন্বয়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি এর আগে আন্তর্জাতিক পর্যায়ে নাট্যচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং ১৯৯০ সালে ঢাকায় অনুষ্ঠিত কমনওয়েলথ লিটারেচার সেমিনারে বাংলাদেশের প্রথম আফ্রিকান নাটক অনুবাদ ও নির্দেশনা দিয়ে প্রশংসা অর্জন করেন।
এই কর্মসূচির দ্বিতীয় প্রযোজনা হিসেবে নির্মিত হতে যাচ্ছে ‘জেড’ নাটকটি। এতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার ঘটনা এবং সেনানিবাসে তার বিদ্রোহের বিষয়টি তুলে ধরা হবে। নাটকটিতে প্রয়াত সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা আজম খান এবং শহীদ চলচ্চিত্রকার জহির রায়হানের সঙ্গে জিয়ার একটি কাল্পনিক মেলবন্ধনও দেখানো হবে।
আয়োজকরা জানিয়েছেন, নাটকটি মঞ্চায়নের আগে বাংলাদেশ জাতীয় কপিরাইট অফিসে জমা দেওয়া হবে এবং সংস্কৃতি মন্ত্রণালয়কে অবহিত করা হবে। ইতোমধ্যে ‘জেড’সহ প্রথম দুটি প্রযোজনার চিত্রনাট্য সম্পন্ন হয়েছে।
প্রথম প্রযোজনা হিসেবে থাকবে শকুন্তলার কাহিনি অবলম্বনে একটি পৌরাণিক নাটক। আর তৃতীয় প্রযোজনাটি হবে অংশগ্রহণকারীদের সম্মিলিত প্রচেষ্টায় বেগম রোকেয়াকে নিয়ে একটি ইম্প্রোভাইজড নাট্য উপস্থাপনা।
কোর্সের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে শহীদ নাট্যকার মুনীর চৌধুরীর নির্বাচিত নাটকসহ বিশ্বনাটকের উল্লেখযোগ্য অংশ। এর মধ্যে রয়েছেন নাইজেরিয়ার ওলে সোয়িঙ্কা, যুক্তরাষ্ট্রের টেনেসি উইলিয়ামস, ইভ এন্সলার এবং ফ্রান্সের ইয়াসমিন রেজা।
এ উদ্যোগে স্থানীয় অংশীদার হিসেবে যুক্ত হয়েছে ‘নন্দন বিশ্বমেলা’ প্ল্যাটফর্ম। কর্মসূচিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ড. শাহনাজ পারভীন এবং প্রযোজনার ডিজাইন কনসালট্যান্ট হিসেবে থাকছেন পরিসর আর্ট সেন্টারের জুনায়েদ ইউসুফ।
নাটক ‘জেড’ ইংরেজি ও ফরাসি ভাষায় অনূদিত হবে এবং ভবিষ্যতে ফ্রান্সে শিক্ষার্থীদের অংশগ্রহণে মঞ্চস্থ করার পরিকল্পনাও রয়েছে। ডিপ্লোমা কোর্সটি আগামী আগস্টে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, আর নভেম্বর থেকে শুরু হবে সরাসরি মহড়া।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মদিনে—চট্টগ্রাম সার্কিট হাউস মাঠে ‘জেড’ নাটকের ওয়ার্কশপ প্রযোজনা মঞ্চস্থ করা হতে পারে।
ফরাসি অংশের সমন্বয় করছেন প্যাট্রিসিয়া গিদাস। আয়োজকদের আশা, এ উদ্যোগের মাধ্যমে বাংলা নাট্যচর্চা আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রা পাবে এবং তরুণ শিল্পীদের জন্য উন্মুক্ত হবে নতুন সম্ভাবনার দিগন্ত।
জনপ্রিয়
বিনোদন থেকে আরও পড়ুন
স্ত্রীর যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির, অতঃপর...
স্ত্রীর করা যৌতুক দাবির মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহি। পরে শুনানি শেষে তাকে জামিন দিয়েছেন আদালত।

কারিনার জন্য আসছে এয়ার অ্যাম্বুল্যান্স, নেওয়া হবে ভারতে
অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হচ্ছে। তার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে। আজ সোমবার বিকেলেই তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তার বাবা, দেশের কিংবদন্তি সাবেক ফুটবলার কায়সার হামিদ।

সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না, অভিযোগ সেলিনা জেটলির
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি বৈবাহিক জীবনের টানাপোড়েন ও সন্তানদের থেকে বিচ্ছিন্ন থাকার অভিজ্ঞতা নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন। মাতৃ দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি স্বামী পিটার হাগ–এর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেন।

মান্না ও থালাপতি বিজয় কি সত্যিই একসঙ্গে ছিলেন? ভাইরাল ছবি ঘিরে রহস্য
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মান্না এবং তামিল সুপারস্টার থালাপতি বিজয়কে একসঙ্গে দেখা গেছে এমন একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বিজয়।







