বিনোদন
সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না, অভিযোগ সেলিনা জেটলির

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি বৈবাহিক জীবনের টানাপোড়েন ও সন্তানদের থেকে বিচ্ছিন্ন থাকার অভিজ্ঞতা নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন। মাতৃ দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি স্বামী পিটার হাগ–এর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেন।
সেলিনা জেটলি জানান, বর্তমানে তার তিন সন্তানের সঙ্গে তাকে কোনোভাবেই যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তার দাবি, স্বামী ও শ্বশুর মিলে সন্তানদের মনে তার এবং হিন্দু ধর্মের প্রতি বিদ্বেষ তৈরি করছেন। আদালতের নির্দেশনা থাকার পরও তাকে সন্তানদের সান্নিধ্য থেকে দূরে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অভিনেত্রী লেখেন, “বর্তমানে আমার তিন সন্তানের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। বিয়ের ১৫ বছরে আমার থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। বছরের পর বছর নির্যাতন সহ্য করেও আমি সন্তানদের মঙ্গলের জন্য বন্ধুত্বপূর্ণ বিচ্ছেদের চেষ্টা করেছিলাম। কিন্তু বিনিময়ে আমাকে শূন্য হাতে ফেরানো হয়েছে।”
২০২৫ সালের নভেম্বর মাসে স্বামী পিটার হাগের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ এনে মামলা করেন সেলিনা জেটলি। ওই মামলায় তিনি ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। মুম্বাই পুলিশ এরই মধ্যে পিটারের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে বলে জানান অভিনেত্রী।
সেলিনার ভাষ্য, দাম্পত্য জীবনের ১৫তম বিবাহবার্ষিকীর দিন তাকে বিচ্ছেদের আইনি নথি পাঠানো হয়। তিনি আরও বলেন, সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন, তবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
নিজের অভিজ্ঞতার বর্ণনায় অভিনেত্রী জানান, দীর্ঘদিনের নির্যাতন ও অপমান সহ্য করতে না পেরে একদিন ভোরে প্রতিবেশীদের সহায়তায় অস্ট্রিয়া ত্যাগ করেন তিনি। নিজের উপার্জিত বাড়ির অধিকার ফিরে পাওয়া এবং মধ্যপ্রাচ্যে আটকে থাকা ভাইয়ের মুক্তির জন্যও আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন সেলিনা।
মাতৃ দিবসের পোস্টে তিনি আরও লেখেন, “আজ আমি আমার প্রয়াত ছেলের কবরের পাশে বসে কাঁদছি আর শক্তি সঞ্চয় করছি। এটাই আমার মাতৃ দিবস। আমি ভারতে ফিরে যাচ্ছি আমার সন্তানদের জন্য, আমার মর্যাদার জন্য এবং সত্য ও ন্যায়ের লড়াই লড়তে।”
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বিনোদন থেকে আরও পড়ুন
মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি
অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার
বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।









