আওয়ামী লীগ

(১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার )

ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও শ্রদ্ধা নিবেদন

মার্চের প্রথম দিনে ফরিদপুর শহর–এ নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ–এর একটি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে জাতির জনক শেখ মুজিবুর রহমান–এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

১৯ বছর পর রৌমারীতে আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রায় ১৯ বছর পর আদালতের রায়ে উপজেলা আওয়ামী লীগের অফিস ও একাধিক দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শুরু হওয়া অভিযান দিনব্যাপী চলে। পরে জমিটি প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খোলা শুরু করার খবরের প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশ্ন তুলেছেন। তিনি একই সঙ্গে জুলাইয়ের অভ্যুত্থানে হতাহতদের ঘটনায় দায়ীদের বিচার এবং রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়ার অগ্রগতির বিষয়ে জনসমক্ষে ব্যাখ্যা চেয়েছেন।

শহীদ মিনারে ফুল দেওয়ার ভিডিও ছড়ানোর পরদিনই গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ সমর্থক

একুশের ভোরে শহীদ মিনারে একা পুষ্পার্ঘ্য অর্পণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরদিন, জাহিদ ইকবাল জাহাঙ্গীর (৫০) নামের এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থককে পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে পৌর শহরের উত্তরা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দেড় বছর পর গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দীর্ঘ ১৮ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আবারও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রোববার ভোর ছয়টায় উপজেলা সদরের চৌরঙ্গী এলাকায় দলীয় কার্যালয়ের সামনে পতাকা উড়তে দেখা যায়।

আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা

ঝিনাইদহে ভাঙচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে তাতে ফুলের মালা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

নির্বাচনের পর অন্তত ১৫ জেলায় খুলেছে আওয়ামী লীগ কার্যালয়, বাড়ছে রাজনৈতিক আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বন্ধ থাকা কার্যালয়গুলো পুনরায় খোলার উদ্যোগ দেখা যাচ্ছে। প্রায় দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা এসব কার্যালয় খুলে দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। এ পর্যন্ত অন্তত ১৫টি জেলায় এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ফিরে দেখা নির্বাচন ২০০১: এত কৌশলও কাজে আসেনি, শেষ পর্যন্ত হার মানে আওয়ামী লীগ

অষ্টম জাতীয় সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই। তবু ক্ষমতাসীন আওয়ামী লীগ শেষ মুহূর্ত পর্যন্ত নানা কৌশল অবলম্বন করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেসব কৌশলও কাজে আসেনি।

ভারতের গণমাধ্যমে মাহফুজ আলম: জামায়াত ও আ.লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ

জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশি রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন জুলাই অভ্যুত্থানের প্রাক্তন নেতা ও সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। ভারতের সংবাদমাধ্যম দ্য উইক–কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, “জামায়াতে ইসলামী হলো আওয়ামী লীগের ‘অল্টার ইগো’ বা মুদ্রার এ

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম চৌধুরী গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত ০৬/২৪ নম্বর মামলায় আবুল কালাম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে সিলেট আদালতে পাঠানো হয়েছে।