জাতীয়


আওয়ামী লীগ আমলের ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৫ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন, রবিবার

আওয়ামী লীগ আমলের ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে

সংগৃহীত ছবি


আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি ভাতা ও বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি উঠেছে জাতীয় সংসদে। কুষ্টিয়া–১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ এ দাবি জানান।

 

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় সরকারি ভাতা বিতরণে দলীয় প্রভাব ও রাজনৈতিক পক্ষপাতিত্ব ছিল। তাঁর দাবি, ওই সময় মূলত আওয়ামী লীগ–সমর্থিত পরিবারগুলো সরকারি বিভিন্ন সুবিধা পেয়েছে, আর বিএনপি–সমর্থিত পরিবারগুলো অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়েছে।

 

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের উদ্দেশে রেজা আহমেদ বলেন, অতীতে ভাতা বিতরণে অনিয়ম ও রাজনীতিকরণ হয়েছে। ২০০৮ সালে বিএনপি সমর্থিত অনেক চেয়ারম্যান নির্বাচিত হলেও আওয়ামী লীগ সরকার তাঁদের মাধ্যমে ভাতা বিতরণ করতে দেয়নি। বরং তৎকালীন সংসদ সদস্যরা নিজেদের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে এসব ভাতা বিতরণ করেছেন বলে তিনি অভিযোগ করেন।

 

তিনি আরও বলেন, প্রকৃত দুস্থ নারীরা অতীতে ভাতা পেয়েছেন কি না তা তদন্ত করে দেখা প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে ভাতার পরিমাণ বাড়ানোর বিষয়ে সরকারের পরিকল্পনা আছে কি না, সেটিও জানতে চান তিনি।

 

জবাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, ভাতা বিতরণে অনিয়ম ও সুবিধাভোগীদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ সরকারের কাছেও এসেছে। তিনি বলেন, এসব অভিযোগ বড় ধরনের দুর্নীতির ইঙ্গিত দেয়।

 

প্রতিমন্ত্রী জানান, সরকার বর্তমানে ‘ফ্যামিলি কার্ড’ নামে একটি কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে সব ধরনের সামাজিক সুরক্ষা সুবিধাভোগীকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ভাতা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

তিনি আরও বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার সাধারণ মানুষকে সহায়তা দেওয়ার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও কার্যকর করার চেষ্টা করছে।


সম্পর্কিত

জাতীয়আওয়ামী লীগভাতা

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।