রাজনীতি


‘আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে’, ফেসবুক পোস্টে মাহফুজ আলম


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৯ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার

‘আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে’, ফেসবুক পোস্টে মাহফুজ আলম

মাহফুজ আলম | ছবি: ভিডিও থেকে নেওয়া


জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কার্যত দেশের রাজনীতিতে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

 

পোস্টের শুরুতে মাহফুজ আলম লেখেন, “লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে। কীভাবে ফিরল, সে গল্পই বলব আজ।”

 

এরপর আওয়ামী লীগ কীভাবে ফিরে এসেছে বলে তিনি মনে করেন, তার বিভিন্ন কারণ তুলে ধরেন। তিনি লেখেন, “লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ২৪–কে ৭১–এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি।”

 

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু কর্মকাণ্ড, ডানপন্থী রাজনীতির উত্থান এবং আইনের শাসনের পরিবর্তে “মবের শাসন” প্রতিষ্ঠার প্রবণতা আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করেছে।

 

মাহফুজ আলমের ভাষায়, “লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত ১৭ বছরের মজলুমগণ।”

 

মাজারে হামলা, মসজিদে ভিন্নমতাবলম্বীদের বের করে দেওয়া এবং হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনায় নীরব থাকাকেও আওয়ামী লীগের ফিরে আসার কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

 

তিনি লেখেন, “লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্নমতাবলম্বীদের বের করে দিয়েছে। লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে মজলুমগণ চুপ ছিল।”

 

এ ছাড়া ধর্মনিরপেক্ষ মূল্যবোধে বিশ্বাসী মানুষের মধ্যে ডানপন্থার উত্থান নিয়ে ভীতি এবং উগ্রবাদীদের নিরাপদ জায়গা করে দেওয়ার সমালোচনাও করেন মাহফুজ আলম।

 

তিনি আরও লেখেন, “লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মবস্টারদের এ দেশে হিরো বানানো হয়েছিল। উগ্রবাদীর সেফ স্পেইস দেয়া হইসিল।”

 

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মাহফুজ আলম বলেন, সংস্কার ও ঐকমত্য কমিশনের নামে জনগণকে হতাশ করা হয়েছে। একই সঙ্গে প্রশাসননির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং “কিচেন ক্যাবিনেট” দ্বারা পরিচালিত হওয়ার অভিযোগও তোলেন তিনি।

 

তার ভাষায়, “অন্তরিণ সরকার পলিটিক্যাল থেকে আমলাতান্ত্রিক হলো এবং আমলানির্ভর কিচেন ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হলো।”

 

পোস্টে ছাত্ররাজনীতি, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও তুলে ধরেন মাহফুজ আলম। তিনি দাবি করেন, গণতান্ত্রিক চর্চার পরিবর্তে “সংঘতন্ত্র” প্রতিষ্ঠা এবং সাংস্কৃতিক পরিসরে বিভাজন তৈরির প্রবণতাও আওয়ামী লীগের ফিরে আসার পরিবেশ তৈরি করেছে।

 

পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের ফিরে আসার কারণের তালিকা আরও দীর্ঘ।


সম্পর্কিত

আওয়ামী লীগমাহফুজ আলম

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।