রাজনীতি
ঢাকার ঐতিহ্য সংরক্ষণে পূর্ববর্তী সরকারের কিছু প্রকল্প চালিয়ে নেওয়ার আহ্বান মাহফুজ আলমের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শুরু করা কিছু উন্নয়ন ও গবেষণামূলক কাজ চালিয়ে নেওয়া প্রয়োজন বলে মনে করেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মত প্রকাশ করেন।
মাহফুজ আলম তাঁর পোস্টে লেখেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় পার্ক বা জাদুঘর নির্মাণের আগে সেখানে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান করা জরুরি। তাঁর মতে, পূর্ববর্তী সরকারের আমলে এ বিষয়ে কিছু কাজ শুরু হয়েছিল, যা এখন অব্যাহত রাখা উচিত।
তিনি আরও বলেন, ঢাকার ঐতিহ্য চারশ বছরেরও বেশি পুরোনো, যা গবেষণার মাধ্যমে আরও ভালোভাবে উপস্থাপন করার সুযোগ রয়েছে। পাশাপাশি নগরায়ণ ও বিনোদন কেন্দ্র নির্মাণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শহরের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণও সমানভাবে জরুরি বলে তিনি উল্লেখ করেন।
মাহফুজ আলমের মতে, পরিকল্পিত গবেষণা ও সংরক্ষণ কার্যক্রমের মাধ্যমে ঢাকার অতীত সম্পর্কে নতুন তথ্য উন্মোচনের সুযোগ রয়েছে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









