সারাদেশ


১৯ বছর পর রৌমারীতে আওয়ামী লীগের অফিস উচ্ছেদ


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০১ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন, রবিবার

১৯ বছর পর রৌমারীতে আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

১৯ বছর পর আদালতের রায়ে উপজেলা আওয়ামী লীগের অফিস ও দোকানঘর উচ্ছেদ করা হয়েছে । ছবি: সংগৃহীত


কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রায় ১৯ বছর পর আদালতের রায়ে উপজেলা আওয়ামী লীগের অফিস ও একাধিক দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শুরু হওয়া অভিযান দিনব্যাপী চলে। পরে জমিটি প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

 

উপজেলা সদর ইউনিয়নের টিএনটি পাড়া এলাকায় মাফুজাল ইসলামের মালিকানাধীন ১৫ শতক জমি ১৯ বছর আগে দখল করা হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয় রাবেয়া, মজিবুর ও মমিন উদ্দিন সেখানে দোকানঘর নির্মাণ করেন এবং পরবর্তীতে ওই জমিতে রৌমারী উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় স্থাপন করা হয়।

 

জমি ফেরত পেতে ২০০৭ সালে প্রকৃত মালিকরা কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি আদালত জমির মালিকদের পক্ষে রায় দেন। কুড়িগ্রাম আদালতের সিনিয়র সিভিল সহকারী জজ মো. ফিরোজ কবির রায় প্রদান করেন।

 

আদালতের নির্দেশনা অনুযায়ী দখলকৃত স্থাপনা উচ্ছেদ করে জমি বুঝিয়ে দেন কোর্টের নাজির মো. গোলাম রহমান ও কোর্ট পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ময়নুল হক। এ সময় স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

মালিকপক্ষের স্বজনেরা জানান, দীর্ঘ ১৯ বছরের আইনি লড়াই শেষে তারা তাদের পৈতৃক সম্পত্তি ফিরে পেয়েছেন। রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং জমি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত

সারাদেশআওয়ামী লীগকুড়িগ্রাম

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।