সারাদেশ
শহীদ মিনারে ফুল দেওয়ার ভিডিও ছড়ানোর পরদিনই গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ সমর্থক

টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী লীগের নামে গতকাল শহীদ মিনারে ফুল দিতে যান জাহিদ ইকবাল । ছবি: ফেসবুক থেকে নেওয়া
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় একুশের ভোরে শহীদ মিনারে একা পুষ্পার্ঘ্য অর্পণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরদিন, জাহিদ ইকবাল জাহাঙ্গীর (৫০) নামের এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থককে পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে পৌর শহরের উত্তরা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাহিদ ইকবাল জাহাঙ্গীর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক। তিনি সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শ. ম. আলী আজগরের ছেলে। আগে তিনি কৃষক শ্রমিক জনতা লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, পরে কয়েক বছর আগে আওয়ামী লীগে যোগ দেন। বর্তমানে তার কোনো দলীয় পদ নেই।
পুলিশ জানিয়েছে, জাহিদ ইকবাল জাহাঙ্গীর ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার একটি মামলায় আসামি ছিলেন। মামলায় কিছুদিন পলাতক থাকার পর তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। পরে টাঙ্গাইলের নিম্ন আদালতে হাজির হলে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়। ৩৮ দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্ত হন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে জাহিদ ইকবাল জাহাঙ্গীর একা সখীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তার শ্রদ্ধা নিবেদনকারি ভিডিও উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ব্যানারে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পরদিন তাকে গ্রেপ্তার করা হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। স্থানীয় পর্যায়েও বিষয়টি নিয়ে কৌতূহল ও বিতর্ক দেখা দিয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, “পাশের বাসাইল থানার একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শহীদ মিনারে ফুল দিয়েছেন কি না সে বিষয়ে তার জানা নেই।”
বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, ২০২৫ সালের ১২ নভেম্বর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ১৩ নভেম্বর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বাদী হয়ে বাসাইল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে জাহিদ ইকবাল জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে।
সখীপুর পৌর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সভাপতি আহাম্মদ আলী বলেন, “জাহিদ ইকবাল জাহাঙ্গীর পৌর আওয়ামী লীগের কোনো সদস্য নন। শহীদ মিনারে ফুল দেওয়ার কোনো দায়িত্বও তাকে দেওয়া হয়নি; তিনি নিজ উদ্যোগে একা গিয়ে ফুল দিয়েছেন ভিডিওয় সেটিই দেখা গেছে। এর বাইরে তার কিছু জানা নেই।”
সম্পর্কিত
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, আনন্দের সঙ্গে বাড়ছে বাবা-মায়ের দুশ্চিন্তা
কুড়িগ্রামের রাজারহাটে একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ রনজিনা বেগম (৩০)। কুড়িগ্রাম সদর উপজেলার খান ক্লিনিকে নরমাল ডেলিভারির মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়। একসঙ্গে তিন সন্তানের আগমনে পরিবারে আনন্দের বন্যা বইলেও তাদের ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা।

বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের পৃথক ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এ নির্দেশনা জারি করা হয়।

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা, ভিডিও ভাইরাল
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কিছু নেতা–কর্মী মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে মানহানিকর বক্তব্য ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন ঢাকার একটি আদালত।


.jpg)






