রাজনীতি


‘মিনি পার্লামেন্ট’ পেরিয়ে জাতীয় রাজনীতির মূলমঞ্চে নূর-আখতার


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার

‘মিনি পার্লামেন্ট’ পেরিয়ে জাতীয় রাজনীতির মূলমঞ্চে নূর-আখতার

নুর ও আখতার । ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলে জয়ী হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে উঠে আসা এই দুই নেতা এবার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।

 

পটুয়াখালী–৩ আসন থেকে ট্রাক প্রতীকে নুরুল হক নূর পেয়েছেন ৭৩ হাজার ৯৩৪ ভোট। রংপুর–৪ আসনে শাপলা কলি প্রতীকে আখতার হোসেন পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট।

 

নূর ও আখতারের রাজনৈতিক উত্থান মূলত ছাত্ররাজনীতির মাধ্যমে। ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের মধ্য দিয়ে তাঁরা আলোচনায় আসেন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় গঠিত সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে ২০১৯ সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেন তাঁরা।

 

সেই নির্বাচনে নুরুল হক নূর সহ-সভাপতি (ভিপি) এবং আখতার হোসেন সমাজসেবা সম্পাদক নির্বাচিত হন। কারচুপির অভিযোগে বিতর্কিত ওই ডাকসু নির্বাচনকে অনেকেই ‘মিনি পার্লামেন্ট’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।

 

পরে ২০২০ সালে সংগঠনের নাম পরিবর্তন করে ছাত্র অধিকার পরিষদ রাখা হয়। পরবর্তীতে তা রাজনৈতিক দলে রূপ নেয় এবং গঠিত হয় গণঅধিকার পরিষদ। বর্তমানে দলটির সভাপতি নুরুল হক নূর।

 

অন্যদিকে, ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন-পরবর্তী সময়ে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে প্রতিষ্ঠিত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি দলটির আত্মপ্রকাশের পর থেকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আখতার হোসেন।

 

ডাকসুর ‘মিনি পার্লামেন্ট’ থেকে জাতীয় সংসদে যাত্রা নূর ও আখতারের এই রাজনৈতিক পথচলা নতুন প্রজন্মের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।


সম্পর্কিত

আখতার হোসেননূররাজনীতি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে জোর আলোচনা, সভাপতি–সম্পাদক পদে একাধিক নেতা আলোচনায়

ছাত্রদলের কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। যে কোনো সময় নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। রোববার (৮ মার্চ) বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল বলেন, দ্রুতই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি প্রকাশ করা হবে। তাঁর এ বক্তব্যের পর থেকেই সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে আলোচনা আরও জোরদার হয়েছে।

জবি ছাত্রদলের নতুন নেতৃত্বের দৌড়ে শাহরিয়ার,পরাগ ও রুমি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় উঠে এসেছে তিন নেতার নাম তারা হলেন- মো. শাহরিয়ার হোসেন, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ ও মোস্তাফিজুর রহমান (রুমি)।

বিদেশি চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি: জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে হওয়া আন্তর্জাতিক চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।