রাজনীতি
সহিংসতার রাজনীতি বন্ধে তারেক রহমানকেই দায়িত্ব নিতে হবে: আখতার হোসেন
.jpg)
আখতার হোসেন | ছবি: দূরবিন নিউজ
রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী ও দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, দেশে যে সহিংসতার রাজনীতি শুরু হয়েছে, তা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। তাঁর মতে, এ ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেই দায়িত্ব নিয়ে সহিংসতার রাজনীতি বন্ধ করতে হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামে শাপলা কলির নির্বাচনী উঠান বৈঠক শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আখতার হোসেন।
আখতার হোসেন বলেন, আমরা আর আগের মতো ফ্যাসিবাদের রাজনীতি, পেশিশক্তির রাজনীতিতে ফিরতে চাই না। বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।” তিনি অভিযোগ করেন, বিএনপি বর্তমানে যে ভাষা ও আচরণে নির্বাচনী মাঠে নেমেছে, তা উদ্বেগজনক। তাঁর ভাষায়, “২০১৮ সালে নোয়াখালীর সুবর্ণচরে নৌকায় ভোট না দেওয়ার ঘটনায় যে ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছিল, একই ধরনের ঘটনার পুনরাবৃত্তির দিকে বিএনপি এগোচ্ছে। অশ্রাব্য ভাষা ব্যবহার, নারীদের পোশাক খুলে দেওয়ার হুমকি—এসব অত্যন্ত গর্হিত অপরাধ।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগের স্টাইলে নয়, বরং নতুন বাংলাদেশের রাজনীতির আদর্শ অনুসরণ করে সংযত ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া উচিত।
নিজ দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ধরে আখতার হোসেন বলেন, রংপুর-৪ আসনে বিএনপির জনপ্রিয়তা না থাকায় তারা এনসিপি ও জামায়াতের নেতাকর্মী এবং সমর্থকদের ওপর হামলার পথ বেছে নিয়েছে। তিনি দাবি করেন, পীরগাছার ইটাকুমারি মমিন বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীরা এনসিপি ও জামায়াত সমর্থকদের ওপর হামলা ও হেনস্তার ঘটনা ঘটিয়েছে।
এ প্রসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আখতার হোসেন। তিনি বলেন, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা তাদের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
আখতার হোসেন আরও বলেন, সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তিনি যে সাড়া পাচ্ছেন, তাতে তারা আশাবাদী। তাঁর দাবি, আগামী ১২ ফেব্রুয়ারি কাউনিয়া ও পীরগাছা আসনে শাপলা কলি প্রতীক বড় ব্যবধানে বিজয় অর্জন করবে।
এ সময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা জামায়াতের আমির আব্দুস সালাম সরকার, এনসিপি রংপুর জেলা যুগ্ম সমন্বয়ক আবু রেজা, কাউনিয়া উপজেলা প্রধান সমন্বয়ক সাইদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে জোর আলোচনা, সভাপতি–সম্পাদক পদে একাধিক নেতা আলোচনায়
ছাত্রদলের কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। যে কোনো সময় নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। রোববার (৮ মার্চ) বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল বলেন, দ্রুতই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি প্রকাশ করা হবে। তাঁর এ বক্তব্যের পর থেকেই সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে আলোচনা আরও জোরদার হয়েছে।

জবি ছাত্রদলের নতুন নেতৃত্বের দৌড়ে শাহরিয়ার,পরাগ ও রুমি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় উঠে এসেছে তিন নেতার নাম তারা হলেন- মো. শাহরিয়ার হোসেন, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ ও মোস্তাফিজুর রহমান (রুমি)।

বিদেশি চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি: জামায়াত আমির
অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে হওয়া আন্তর্জাতিক চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।


.jpg)






