জাতীয়


৫ আগস্ট বঙ্গভবনে কী ঘটছিল- প্রথমবার জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার

৫ আগস্ট বঙ্গভবনে কী ঘটছিল- প্রথমবার জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন । ছবি: সংগৃহীত


২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলন যখন জনবিস্ফোরণে রূপ নেয়, তখন বঙ্গভবনের ভেতরে দ্রুত পাল্টে যেতে থাকে পরিস্থিতি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানিয়েছেন, সেদিন হঠাৎ করেই ঘটনাপ্রবাহ এমন মোড় নেয় যে সবাই প্রায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন।

 

সম্প্রতি বঙ্গভবনে নিজ কার্যালয়ে একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি সেদিনের ঘটনাবলি বিস্তারিত তুলে ধরেন।

 

রাষ্ট্রপতি বলেন, “যখন বিক্ষোভকারীরা গণভবনের দিকে যাচ্ছিল, তখন আমাকে জানানো হলো যে যেকোনো মুহূর্তে প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসতে পারেন। দুপুর ১২টার দিকে বলা হলো, তিনি আসার প্রস্তুতি নিচ্ছেন, হেলিকপ্টারও প্রস্তুত। তখনই আমরা পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পারি।”

 

তিনি জানান, বঙ্গভবনের নিরাপত্তা সদস্যরা সতর্ক অবস্থান নেন। তবে দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ জানানো হয়, প্রধানমন্ত্রী আর আসছেন না। কিছুক্ষণ পর জানা যায়, তিনি দেশ ছেড়ে চলে গেছেন। “সব মিলিয়ে ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে ঘটনাপ্রবাহের দ্রুত পরিবর্তন দেখতে পাই,” বলেন রাষ্ট্রপতি।

 

রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, বিকেল ৩টার দিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে ফোনে পরিস্থিতি অবহিত করেন। পরে তিনি সাংবাদিকদের সামনে ব্রিফিং দিয়ে জানান, প্রধানমন্ত্রী দেশত্যাগ করেছেন।

 

এরপর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান বঙ্গভবনে এসে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেন। “তখন আমাদের প্রায় কিংকর্তব্যবিমূঢ় অবস্থা। কী করা যায়, কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায় এসব নিয়ে দুই থেকে তিন ঘণ্টা আলোচনা হয়,” বলেন তিনি।

 

পরিস্থিতি মোকাবিলায় সব রাজনৈতিক দলের নেতাদের ডাকার সিদ্ধান্ত হয়। সেনাবাহিনীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধি বঙ্গভবনে আসেন। রাষ্ট্রপতির সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেনাপ্রধান পরিস্থিতির ব্যাখ্যা দেন।

 

রাষ্ট্রপতি বলেন, “বৈঠকে দেশের শান্তি ও স্থিতিশীলতা ছিল সর্বোচ্চ অগ্রাধিকার। কিভাবে দ্রুত মানুষকে স্বস্তি দেওয়া যায়, তা নিয়েই আলোচনা হয়েছে।” বৈঠকে তিনটি প্রস্তাব ওঠে তত্ত্বাবধায়ক সরকার, সর্বদলীয় বা জাতীয় সরকার এবং অন্তর্বর্তী সরকার। বিভিন্ন দিক বিবেচনায় ‘অন্তর্বর্তী সরকার’ গঠনের বিষয়ে ঐকমত্য হয়।

 

রাষ্ট্রপতি বলেন, “সিদ্ধান্ত নেওয়ার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে পরিস্থিতি সম্পর্কে মানুষকে আশ্বস্ত করার দায়িত্ব আমার ওপর পড়ে। রাত ১১টার দিকে আমি ভাষণ দিই। সরকার গঠনের প্রক্রিয়া রাজনৈতিক নেতৃবৃন্দ ও সেনাবাহিনীর আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।”

 

এই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি ৫ আগস্টের ঘটনাপ্রবাহকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও নাটকীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।


সম্পর্কিত

রাষ্ট্রপতিসাহাবুদ্দিন

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

ঈদের ছুটিতেও খোলা থাকবে যেসব অফিস

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশব্যাপী সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অফিস ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।

টঙ্গীতে জুতা কারখানায় আগুন, ছিল না ফায়ার লাইসেন্স

গাজীপুরের টঙ্গীর বউবাজার এলাকায় একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, কারখানাটির কোনো ফায়ার লাইসেন্স ছিল না। এছাড়া প্রতিষ্ঠানটির অনুমোদন নিয়েও প্রশ্ন উঠেছে।

পদ্মা ব্যারাজ: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভাগ্য বদলের ৩৪ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা অনুমোদন

বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করেছে সরকার। প্রথম পর্যায়ে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৩৪৭ কোটি টাকা। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়।

ঢাকায় আসছে ৭০০ কেজির ‘ডোনাল্ড ট্রাম্প’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের কোরবানির পশুর হাটে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ব্যতিক্রমধর্মী এক গোলাপি মহিষ। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের এই মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। অদ্ভুত গায়ের রং ও মাথার সামনের সোনালি-লালচে চুলের কারণে ইতোমধ্যেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।