আইন আদালত


হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ছবি: সংগৃহীত


বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাত করানোর অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২–এর বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–এর তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

 

মামলার অভিযোগ থেকে জানা যায়, আশরাফুল আলম ওরফে হিরো আলম ভুক্তভোগী নারী সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর আশ্বাস দেন। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগ অস্বীকার করার পর ভুক্তভোগী সাদিয়া রহমান মিথিলা গত বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে পিবিআই।

 

তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।


সম্পর্কিত

হিরো আলমসারাদেশ

জনপ্রিয়


আইন আদালত থেকে আরও পড়ুন

বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক সাবেক মন্ত্রী আসামি হচ্ছেন

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতার নাম সাক্ষ্যে উঠে এসেছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায়, সবার কাছে মাফ চাইলেন সোহেল রানা

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়ে সাভারে এসে উপস্থিত সবার কাছে ক্ষমা চেয়েছেন ধসে পড়া আলোচিত রানা প্লাজার মালিক ও যুবলীগ নেতা সোহেল রানা। এ সময় সাভার মডেল থানার পুলিশ উপস্থিত ছিল।

চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় এক দশকে ১১ খুন, একটিরও বিচার হয়নি

চট্টগ্রামে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে গত এক দশকে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার একটিরও বিচার এখন পর্যন্ত শেষ হয়নি। এতে হতাশ নিহতদের পরিবার ও বিচারপ্রার্থীরা।

সাগর–রুনি হত্যার ১৪ বছর: অন্তর্বর্তী সরকার কোনো কাজই করেনি

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি। রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। আজ সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ১৪ বছর পূর্ণ হলো। দীর্ঘ এই সময়ে সরকার বদলেছে, তদন্ত সংস্থা বদলেছে, কিন্তু মূল প্রশ্নটি রয়ে গেছে সাগর-রুনিকে