সারাদেশ
(১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার )
রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, আনন্দের সঙ্গে বাড়ছে বাবা-মায়ের দুশ্চিন্তা
কুড়িগ্রামের রাজারহাটে একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ রনজিনা বেগম (৩০)। কুড়িগ্রাম সদর উপজেলার খান ক্লিনিকে নরমাল ডেলিভারির মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়। একসঙ্গে তিন সন্তানের আগমনে পরিবারে আনন্দের বন্যা বইলেও তাদের ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা।

বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের পৃথক ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এ নির্দেশনা জারি করা হয়।

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা, ভিডিও ভাইরাল
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কিছু নেতা–কর্মী মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে মানহানিকর বক্তব্য ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন ঢাকার একটি আদালত।

৮ মার্চ ২০২৬: বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট
বিদেশে বসবাসকারী প্রবাসীদের জন্য প্রতিদিনের বৈদেশিক মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ। কারণ সঠিক রেটে দেশে টাকা পাঠালে রেমিট্যান্সের প্রকৃত মূল্য পাওয়া সম্ভব হয়। আজ রবিবার, ৮ মার্চ ২০২৬ (২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ) বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় সর্বশেষ বিনিময় হার নিচে তুলে ধরা হলো।

মহেশপুর সীমান্তে ৭ ভারতীয়সহ আটক ১১
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৭ জন ভারতীয় নাগরিকসহ মোট ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ২ জন নারী ও ৬ জন শিশু রয়েছে।

ঢাকা বোট ক্লাবে সেহরি নাইট ২০২৬, সদস্যদের উচ্ছ্বসিত অংশগ্রহণ
পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর ঢাকা বোট ক্লাব–এ আয়োজন করা হয়েছে সেহরি নাইট ২০২৬। শুক্রবার গভীর রাতে অনুষ্ঠিত এই আয়োজনে ক্লাবের সদস্য, অতিথি এবং তাদের পরিবারের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার
জামালপুর শহরের দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ মার্চ) রাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে।

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৯১ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ততা থাকায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
ঝিনাইদহ জেলা–এ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে নিজ ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক বাবা। সোমবার (২ মার্চ) জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে এই ঘোষণা দেন মো. আবু জাফর।
