আন্তর্জাতিক
কুয়েতের আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, পাল্টা আঘাতের দাবি ইরানের

কুয়েতের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার এ হামলার কথা জানানো হলেও হামলার উৎস সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কুয়েত। এর আগে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার দাবি করে ইরান।
বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে বিমান হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এর জবাবে ইরান পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এরপরই কুয়েত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তথ্য প্রকাশ করে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কুয়েতি সেনাবাহিনী জানায়, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আকাশসীমায় ধেয়ে আসা শত্রুতামূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করে তা প্রতিহত ও ধ্বংস করতে সক্রিয়ভাবে কাজ করছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার ভোরে মার্কিন বাহিনী বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে একটি স্থাপনায় হামলা চালায়। এর জবাবে যে ঘাঁটি থেকে মার্কিন সামরিক বিমান উড্ডয়ন করেছিল, সেখানে পাল্টা আঘাত হানা হয়েছে। তবে ওই মার্কিন ঘাঁটির অবস্থান বা নাম প্রকাশ করা হয়নি।
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
হঠাৎ ফেসবুক ডাউন, লগইন ও মেসেঞ্জার ব্যবহারে ভোগান্তি
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আকস্মিক প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। এতে বহু ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট ও মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে। পাশাপাশি অনেকেই লগইন, ফিড লোডিং এবং বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধে জাতিসংঘ মহাসচিবের জরুরি আহ্বান
মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে গাজায় প্রবেশের সীমান্ত পথগুলো পুনরায় খুলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না, তেহরানের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছি: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না বলে যুক্তরাষ্ট্রকে নিশ্চয়তা দিয়েছে। শনিবার (৩০ মে) তাঁর পুত্রবধূ লারা ট্রাম্পের উপস্থাপিত একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। পরে সাক্ষাৎকারটি সম্প্রচার করে ফক্স নিউজ।

অপারেশন থিয়েটারে রোগীকে ধর্ষণ, চিকিৎসক গ্রেফতার
ভারতের উত্তর প্রদেশের লখনউয়ে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসককে চিকিৎসাধীন এক নারী রোগীকে অপারেশন থিয়েটারের ভেতরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার পুলিশ নিশ্চিত করেছে।





