আন্তর্জাতিক


ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না, তেহরানের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছি: ট্রাম্প


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:৩১ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ন, রবিবার

ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না, তেহরানের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না বলে যুক্তরাষ্ট্রকে নিশ্চয়তা দিয়েছে। শনিবার (৩০ মে) তাঁর পুত্রবধূ লারা ট্রাম্পের উপস্থাপিত একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। পরে সাক্ষাৎকারটি সম্প্রচার করে ফক্স নিউজ।

 

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের কাছে তিনি স্পষ্ট গ্যারান্টি চেয়েছিলেন যে দেশটি পরমাণু অস্ত্র তৈরি করবে না। তাঁর ভাষ্য, “ভালো খবর হলো, তারা এতে সম্মত হয়েছে।”

 

তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি পাওয়া যায়নি। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জব্দ বা স্থগিত রাখা প্রায় ১ হাজার ২০০ কোটি ডলারের অর্থ মুক্ত না হলে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় বসবে না তেহরান।

 

এদিকে ইরানের বিভিন্ন সূত্র ট্রাম্পের আরেকটি দাবিও নাকচ করেছে। ট্রাম্প দাবি করেছিলেন, ইরান তাদের ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করতে সম্মত হয়েছে। তবে ইরানি সূত্রগুলোর বক্তব্য, এমন দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

 

ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, বেসামরিক কর্মসূচির আড়ালে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। যদিও তেহরান বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে এবং তাদের কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করেছে।

 

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে। প্রায় ৪০ দিন ধরে চলা সংঘাতের পর ইরান যুদ্ধবিরতি ঘোষণা করে। বর্তমানে দুই পক্ষের মধ্যে সেই যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

নাইজেরিয়ায় উগ্রপন্থী গোষ্ঠীর হামলায় নিহত অন্তত ২০

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে উগ্রপন্থী গোষ্ঠীর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। জাতিসংঘের একটি গোয়েন্দা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। হামলাটি ঘটেছে নাইজার সীমান্তবর্তী কেব্বি রাজ্যের আরেওয়া জেলার ফেসকেন রাফি সম্প্রদায়ের ওপর।

হঠাৎ ফেসবুক ডাউন, লগইন ও মেসেঞ্জার ব্যবহারে ভোগান্তি

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আকস্মিক প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। এতে বহু ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট ও মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে। পাশাপাশি অনেকেই লগইন, ফিড লোডিং এবং বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধে জাতিসংঘ মহাসচিবের জরুরি আহ্বান

মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে গাজায় প্রবেশের সীমান্ত পথগুলো পুনরায় খুলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন।

কুয়েতের আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, পাল্টা আঘাতের দাবি ইরানের

কুয়েতের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার এ হামলার কথা জানানো হলেও হামলার উৎস সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কুয়েত। এর আগে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার দাবি করে ইরান।