আন্তর্জাতিক
অপারেশন থিয়েটারে রোগীকে ধর্ষণ, চিকিৎসক গ্রেফতার

ভারতের উত্তর প্রদেশের লখনউয়ে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসককে চিকিৎসাধীন এক নারী রোগীকে অপারেশন থিয়েটারের ভেতরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার পুলিশ নিশ্চিত করেছে।
অভিযুক্তকে বিজয় কুমার গিরি হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি লখনউয়ের ইন্দৌরাবাগ এলাকায় অবস্থিত তেজাস হাসপাতালে অপারেটর ও চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তার আদি বাড়ি সীতাপুর জেলার তাম্বৌর থানার অন্তর্গত রাজনাপুর গ্রামে।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারী চিকিৎসার জন্য গত ১৯ মে তেজাস হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা চলাকালীন অবস্থায় ২১ মে তার উপর এই যৌন নিপীড়নের ঘটনা ঘটে বলে অভিযোগ। একই দিন বকশি কা তালাব থানায় অভিযোগ প্রাপ্তির পর পুলিশ অবিলম্বে হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করে।
ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৬৪(২)(ই) ধারা — যা ক্ষমতা বা বিশ্বাসের সুযোগে ধর্ষণের সাথে সম্পর্কিত — এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের ৩(২)(৫) ধারায় মামলা নং ১৮৯/২০২৬ নথিভুক্ত করে।
প্রাথমিক তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের পর গিরিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে হাসপাতালের অপারেশন থিয়েটারের ভেতরে ভুক্তভোগীকে ধর্ষণের কথা স্বীকার করে এবং কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে পুলিশ জানিয়েছে।
তদন্তের অংশ হিসেবে ঘটনার সময় অভিযুক্তের পরিধানকৃত পোশাক জব্দ করা হয়েছে। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে আদালতে হাজির করা হয় এবং পরবর্তীতে তাকে বিচারিক হেফাজতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, মামলার আরও তদন্ত চলছে। এই ঘটনা বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রোগীর নিরাপত্তা ও জবাবদিহিতার প্রশ্নে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
হঠাৎ ফেসবুক ডাউন, লগইন ও মেসেঞ্জার ব্যবহারে ভোগান্তি
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আকস্মিক প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। এতে বহু ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট ও মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে। পাশাপাশি অনেকেই লগইন, ফিড লোডিং এবং বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধে জাতিসংঘ মহাসচিবের জরুরি আহ্বান
মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে গাজায় প্রবেশের সীমান্ত পথগুলো পুনরায় খুলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না, তেহরানের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছি: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না বলে যুক্তরাষ্ট্রকে নিশ্চয়তা দিয়েছে। শনিবার (৩০ মে) তাঁর পুত্রবধূ লারা ট্রাম্পের উপস্থাপিত একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। পরে সাক্ষাৎকারটি সম্প্রচার করে ফক্স নিউজ।

কুয়েতের আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, পাল্টা আঘাতের দাবি ইরানের
কুয়েতের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার এ হামলার কথা জানানো হলেও হামলার উৎস সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কুয়েত। এর আগে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার দাবি করে ইরান।





