আন্তর্জাতিক


দ্য গার্ডিয়ানের প্রতিবেদন: ডোনাল্ড ট্রাম্প খেললেন তাঁর সবচেয়ে বড় বাজি


দূরবিন ডেস্ক

দূরবিন ডেস্ক

প্রকাশিত:০১ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার

আপডেট:০১ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন, রবিবার

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন: ডোনাল্ড ট্রাম্প খেললেন তাঁর সবচেয়ে বড় বাজি

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যে নতুন করে রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা হয়েছে এমন মন্তব্য করেছে ব্রিটিশ দৈনিক The Guardian। পত্রিকাটির বিশ্লেষণে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটি নিয়েছেন ইরানে হামলার মাধ্যমে।

 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে যুক্তরাষ্ট্র ইরানে ‘শাসন পরিবর্তনের’ লক্ষ্য নিয়ে একতরফা সামরিক অভিযান শুরু করেছে। মার্কিন কংগ্রেস বা জনগণের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা ছাড়াই নেওয়া এই সিদ্ধান্তের আইনি ভিত্তি নিয়েও যুক্তরাষ্ট্রের ভেতরেই প্রশ্ন উঠেছে। কূটনৈতিক প্রচেষ্টা চলমান থাকা অবস্থায় হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক।

 

প্রথম দফা হামলার পর দেওয়া ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আত্মসমর্পণ না করলে তাদের ‘সমূলে বিনাশ’ করা হবে। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও নৌবাহিনী ধ্বংসের কথাও উল্লেখ করেন তিনি। ভাষণে তিনি ইরানের বিভিন্ন জাতিগত গোষ্ঠীর প্রতি বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযানে সমর্থন জানিয়ে একে ‘অস্তিত্বের হুমকি দূর করার যুদ্ধ’ হিসেবে আখ্যা দেন।

 

দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়, ইরান বর্তমানে সামরিক ও অর্থনৈতিকভাবে তুলনামূলক দুর্বল অবস্থানে রয়েছে। ফলে তাৎক্ষণিক বড় হুমকি না থাকা সত্ত্বেও ট্রাম্প যুদ্ধের পথ বেছে নিয়েছেন। বিশ্লেষকদের ধারণা, আসন্ন মধ্যবর্তী নির্বাচন ও কমতে থাকা জনপ্রিয়তা থেকে দৃষ্টি ঘোরাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ট্রাম্পের শুল্ক আরোপ সংক্রান্ত ক্ষমতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনি বাধা এবং জেফরি এপস্টিন–সংক্রান্ত বিতর্কও রাজনৈতিক চাপে রেখেছে তাঁকে। এই প্রেক্ষাপটে যুদ্ধ পরিস্থিতি অভ্যন্তরীণ ইস্যু থেকে জনদৃষ্টি সরাতে সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার উদ্বেগ প্রকাশ করে বলেন, ব্যক্তিগত বা রাজনৈতিক চাপে পড়লে ট্রাম্প ভারসাম্য হারান ইরান হামলা তারই প্রতিফলন হতে পারে।

 

বিশ্লেষকদের মতে, ইতিহাসে দেখা গেছে কেবল বিমান হামলার মাধ্যমে কোনো সুসংগঠিত শাসনব্যবস্থার পতন ঘটানো কঠিন। ফলে এই সংঘাত দীর্ঘায়িত হলে আঞ্চলিক স্থিতিশীলতা আরও বিপর্যস্ত হতে পারে।


সম্পর্কিত

আন্তর্জাতিক খবরডোনাল্ড ট্রাম্প

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

আহত হলেও নিরাপদে আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

যুদ্ধকালীন ঘটনায় আহত হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বুধবার (১১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ও সরকারের উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান।

ট্রাম্পকে চাপে ফেলতে দীর্ঘ যুদ্ধের কৌশল নিচ্ছে ইরান, বলছেন বিশ্লেষকরা

যুক্তরাষ্ট্রের তুলনায় সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও একাধিক ফ্রন্টে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বাইরে থেকে ইরানের প্রতিক্রিয়া কিছুটা অগোছালো মনে হলেও বাস্তবে এটি শক্তিশালী প্রতিপক্ষকে চাপে ফেলার একটি পুরোনো যুদ্ধ কৌশলের অংশ।

ইরান ও লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইরান ও লেবাননের বিভিন্ন স্থানে নতুন করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একই সময়ে ইরানও পাল্টা হামলার দাবি করেছে, যার ফলে পুরো অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলায় হোম অফিস চালু থাইল্যান্ড–ভিয়েতনামে

জ্বালানি সাশ্রয় এবং তেলের দামের অস্থিরতা সামাল দিতে সরকারি কর্মকর্তাদের জন্য হোম অফিস পদ্ধতি চালুর নির্দেশ দিয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। মঙ্গলবার (১০ মার্চ) দেশ দুটির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে কাজ করার আহ্বান জানানো হয়েছে।