অপরাধ
নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ: বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক দুই নেতা গ্রেপ্তার
.webp)
মাগুরার মহম্মদপুরে বাড়ি ফেরার পথে এক গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) মামলার পর রাতেই তাদের আটক করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মহম্মদপুর উপজেলার গোপালপুর গ্রামের নাফিস আহমেদ স্বাধীন (২২) ও সিজান মাহমুদ সানি (২১)। নাফিস মহম্মদপুর কারিগরি কলেজের এবং সানি মহম্মদপুর আমিনুর রহমান কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তারা দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্ত উপজেলা কমিটির সাবেক সদস্য ছিলেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সোমবার রাতে ফরিদপুরের একটি পাটকল থেকে কাজ শেষে বাসে করে বাড়ি ফিরছিলেন ওই গৃহবধূ (৩৮)। রাত আনুমানিক ১১টার দিকে মহম্মদপুর উপজেলার গোপালপুর গ্রামের আরব ব্রিকস মোড়ে বাস থেকে নামার পর আগে থেকে ওঁৎ পেতে থাকা চার তরুণ তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে একটি মেহগনি বাগানে নিয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করা হয়।
ভুক্তভোগী নারী তার লিখিত অভিযোগে নাফিস আহমেদ স্বাধীন, সিজান মাহমুদ সানি, রুবেল ও সুমন নামে চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। ঘটনার পর পরিবারের সহায়তায় তিনি থানায় গিয়ে মামলা দায়ের করেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে নাফিস ও সিজানকে গ্রেপ্তার করা হয়। মামলাটি নিয়মিত তদন্তাধীন রয়েছে এবং পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসাইন বলেন, অভিযুক্ত দুজন আগে সংগঠনের উপজেলা কমিটিতে ছিলেন। তবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর গত বছরই ওই কমিটি বিলুপ্ত করা হয় এবং তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। বর্তমানে মহম্মদপুর উপজেলায় তাদের কোনো কার্যকর কমিটি নেই বলেও তিনি দাবি করেন।
এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস অপরাধ আর না ঘটে।
জনপ্রিয়
অপরাধ থেকে আরও পড়ুন
প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম নুরুল আমিন। তিনি উপজেলার চাকিরপশার ইউনিয়নের ফুলখাঁ চাকলা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।

রাজবাড়ীতে পাওনা টাকার জের: জাহিদ ফকির হত্যার মূল আসামি শিখন গ্রেপ্তার
রাজবাড়ীতে পাওনা টাকার জেরে জাহিদ ফকির (২৭) নামের এক যুবককে প্রকাশ্যে দিনদুপুরে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার এজাহারনামীয় আসামি শিখন (২৫)কে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার শিখন রাজবাড়ী লক্ষ্মীকোল সিলিমপুর এলাকার রাজ্জাকের ছেলে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
.jpg)
পরকীয়ার জেরে: প্রেমিকের সহায়তায় তিন বছরের সন্তানকে হত্যা করলো মা
গোপালগঞ্জ সদর উপজেলায় একটি বাসার টিনের ট্রাংক থেকে তিন বছরের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মাকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, পরকীয়ার জের ধরে নিজের শিশুকন্যাকে হত্যা করে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান ওই নারী।
.jpg)
এপস্টেইন নথিতে আবদুল আউয়াল মিন্টু: মনোনয়ন বাতিলের দাবিতে শিবিরের বিক্ষোভ কর্মসূচি
ফেনী–৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফেনী জেলা শাখা। আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টেইন–এর সঙ্গে সংশ্লিষ্ট নথিতে তার নাম উ
.jpg)

.jpg)






