অপরাধ
রাজবাড়ীতে পাওনা টাকার জের: জাহিদ ফকির হত্যার মূল আসামি শিখন গ্রেপ্তার
.jpg)
রাজবাড়ীতে পাওনা টাকার জেরে জাহিদ ফকির (২৭) নামের এক যুবককে প্রকাশ্যে দিনদুপুরে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার এজাহারনামীয় আসামি শিখন (২৫)কে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার শিখন রাজবাড়ী লক্ষ্মীকোল সিলিমপুর এলাকার রাজ্জাকের ছেলে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
ঘটনার বিস্তারিত জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে পাওনা টাকার জের ধরে রাজবাড়ীর কিশলয় স্কুলের সামনে যাওয়ার সময় আসামিরা ভিকটিম স্যানেটারি ব্যবসায়ী জাহিদ ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা জাহিদকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর নিহত জাহিদের বাবা ১৮ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার ধারাবাহিকতায় রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে র্যাব মধুখালী থানার মাঝকান্দি বাজার এলাকায় আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামি শিখনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে মামলার প্রধান আসামি রাতুল (২৮)কে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ফরিদপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়
অপরাধ থেকে আরও পড়ুন
প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম নুরুল আমিন। তিনি উপজেলার চাকিরপশার ইউনিয়নের ফুলখাঁ চাকলা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।

পরকীয়ার জেরে: প্রেমিকের সহায়তায় তিন বছরের সন্তানকে হত্যা করলো মা
গোপালগঞ্জ সদর উপজেলায় একটি বাসার টিনের ট্রাংক থেকে তিন বছরের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মাকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, পরকীয়ার জের ধরে নিজের শিশুকন্যাকে হত্যা করে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান ওই নারী।
.jpg)
এপস্টেইন নথিতে আবদুল আউয়াল মিন্টু: মনোনয়ন বাতিলের দাবিতে শিবিরের বিক্ষোভ কর্মসূচি
ফেনী–৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফেনী জেলা শাখা। আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টেইন–এর সঙ্গে সংশ্লিষ্ট নথিতে তার নাম উ
.jpg)
কারাগারের ফটকে শেষ দেখা: ছাত্রলীগ নেতার স্ত্রী ও শিশুপুত্রের মরদেহ নিয়ে এলেন স্বজনরা
যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে গতকাল সন্ধ্যায় থামে একটি অ্যাম্বুলেন্স। ভেতরে ছিল এক তরুণী আর তার ৯ মাস বয়সী শিশুপুত্রের নিথর দেহ। তারা বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কারাবন্দি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ও তাদের একমাত্র
.jpg)

.jpg)





