অপরাধ


সিরাজগঞ্জে মায়ের বিরুদ্ধে নবজাতক হত্যার অভিযোগ


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার

সিরাজগঞ্জে মায়ের বিরুদ্ধে নবজাতক হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জন্মের পর এক নবজাতককে হত্যার অভিযোগ উঠেছে তারই মায়ের বিরুদ্ধে। ঘটনার পর থেকে শিশুটির মা ও পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছেন।

 

বুধবার (৩১ ডিসেম্বর) উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া ভুতের দিয়ার গ্রামে জান্নাতুল ফেরদৌসের বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, নবজাতককে হত্যার পর মাটি চাপা দেওয়ার চেষ্টা করা হলে বিষয়টি জানাজানি হয়।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতুল ফেরদৌস দেলোয়ার হোসেনের মেয়ে। প্রায় এক বছর আগে নন্দলালপুর গ্রামের করিম মণ্ডলের সঙ্গে তার বিয়ে হয়। তবে সংসারের ছয় মাসের মাথায় পারিবারিক কলহের জেরে স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন তিনি। পরে করিম মণ্ডল দ্বিতীয় বিয়ে করেন।

 

এদিকে জান্নাতুল ফেরদৌসের গর্ভে করিম মণ্ডলের সন্তান থাকলেও বিষয়টি পরিবারের পক্ষ থেকে গোপন রাখা হয় বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বাবার বাড়িতে তিনি একটি কন্যাসন্তান প্রসব করেন। এরপর নবজাতককে হত্যা করে বাড়ির বাথরুমে রাখা হয় বলে স্থানীয়দের দাবি।

 

ভোরের দিকে শিশুটিকে মাটি চাপা দেওয়ার জন্য গর্ত খোঁড়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে ঘটনাটি প্রকাশ্যে আসে। বিষয়টি জানাজানি হওয়ার পরপরই জান্নাতুল ফেরদৌস ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যান।

 

ঘটনার বিষয়ে জানতে চাইলে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত থানায় কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেনি। তবে খবর পাওয়ার পর তিনি ও সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


সম্পর্কিত

অপরাধনবজাতক হত্যা

জনপ্রিয়


অপরাধ থেকে আরও পড়ুন

প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম নুরুল আমিন। তিনি উপজেলার চাকিরপশার ইউনিয়নের ফুলখাঁ চাকলা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।

রাজবাড়ীতে পাওনা টাকার জের: জাহিদ ফকির হত্যার মূল আসামি শিখন গ্রেপ্তার

রাজবাড়ীতে পাওনা টাকার জেরে জাহিদ ফকির (২৭) নামের এক যুবককে প্রকাশ্যে দিনদুপুরে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার এজাহারনামীয় আসামি শিখন (২৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার শিখন রাজবাড়ী লক্ষ্মীকোল সিলিমপুর এলাকার রাজ্জাকের ছেলে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

পরকীয়ার জেরে: প্রেমিকের সহায়তায় তিন বছরের সন্তানকে হত্যা করলো মা

গোপালগঞ্জ সদর উপজেলায় একটি বাসার টিনের ট্রাংক থেকে তিন বছরের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মাকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, পরকীয়ার জের ধরে নিজের শিশুকন্যাকে হত্যা করে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান ওই নারী।

এপস্টেইন নথিতে আবদুল আউয়াল মিন্টু: মনোনয়ন বাতিলের দাবিতে শিবিরের বিক্ষোভ কর্মসূচি

ফেনী–৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফেনী জেলা শাখা। আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টেইন–এর সঙ্গে সংশ্লিষ্ট নথিতে তার নাম উ