সারাদেশ
দুই দিনে দুই ভাইয়ের ঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে নিঃস্ব দুই পরিবার

ছবি: সংগৃহীত
ভোলার মনপুরা উপজেলার ২ নং হাজীরহাট ইউনিয়নের চর ফৈয়জুদ্দিন ৯ নম্বর ওয়ার্ড এলাকায় পরপর দুই ভাইয়ের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের বহু কষ্টে গড়া বসতভিটা। বর্তমানে দুই পরিবারই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে প্রতিবন্ধী হেলাল উদ্দিনের বসতঘরে হঠাৎ আগুন লাগে। তিনি চর ফৈয়জুদ্দিন গ্রামের অজিউল্লাহর বড় ছেলে। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও দিনমজুরের কাজ করে দীর্ঘদিনের সঞ্চয়ে গত বছর একটি ছোট্ট ঘর নির্মাণ করেন। একই সঙ্গে বড় মেয়ের বিয়েও সম্পন্ন করেন।
ঘটনার সময় ঘরে কেউ না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মনপুরা ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছু পুড়ে যায়।
এর মাত্র দুই দিন আগে, ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে হেলালের ছোট ভাই প্রবাসী মিরাজের বসতঘরেও আগুন লাগে। পুকুরের অপর পাশে অবস্থিত তার ঘরটিও মুহূর্তের মধ্যে পুড়ে যায়। সেসময়ও ঘরে কেউ ছিলেন না। আগুনে তার ঘরের সব মালামাল ভস্মীভূত হয়।
পরপর দুই ভাইয়ের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের মতে, মানবিক সহায়তা ছাড়া এই দুই পরিবারের পক্ষে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব।
সম্পর্কিত
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়
ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।









