সারাদেশ


রমজান উপলক্ষে কালীগঞ্জে বাজার তদারকি, জরিমানা ১৫ হাজার টাকা


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

রমজান উপলক্ষে কালীগঞ্জে বাজার তদারকি, জরিমানা ১৫ হাজার টাকা

ছবি: দূরবিন নিউজ


পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) নলডাঙ্গা রোড, হাট চাঁদনী ও অগ্রণী ব্যাংকের সামনে এ অভিযান চালানো হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচাবাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

 

অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অযৌক্তিক মুনাফা পরিহার এবং অবৈধভাবে পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য সতর্ক করা হয়।

 

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে।

 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের। এ সময় তদারকিতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার সাব-ইন্সপেক্টর আলমগীর কবির।


সম্পর্কিত

সারাদেশরমজান

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, আনন্দের সঙ্গে বাড়ছে বাবা-মায়ের দুশ্চিন্তা

কুড়িগ্রামের রাজারহাটে একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ রনজিনা বেগম (৩০)। কুড়িগ্রাম সদর উপজেলার খান ক্লিনিকে নরমাল ডেলিভারির মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়। একসঙ্গে তিন সন্তানের আগমনে পরিবারে আনন্দের বন্যা বইলেও তাদের ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা।

বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের পৃথক ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এ নির্দেশনা জারি করা হয়।

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা, ভিডিও ভাইরাল

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কিছু নেতা–কর্মী মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে মানহানিকর বক্তব্য ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন ঢাকার একটি আদালত।