ব্যবসা


সাবেক উপদেষ্টার প্রতিষ্ঠানের হেলিকপ্টার লাইসেন্স অনুমোদন: ‘আকিজ বশির এভিয়েশন’ পেল বেবিচকের ছাড়পত্র


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২০ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার

আপডেট:২০ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার

সাবেক উপদেষ্টার প্রতিষ্ঠানের হেলিকপ্টার লাইসেন্স অনুমোদন: ‘আকিজ বশির এভিয়েশন’ পেল বেবিচকের ছাড়পত্র

বাণিজ্যিক ভিত্তিতে দেশে হেলিকপ্টার সার্ভিস পরিচালনার লাইসেন্স পেয়েছে সাবেক বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দীন-এর মালিকানাধীন প্রতিষ্ঠান আকিজ বশির এভিয়েশন

 

রোববার (১৯ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই লাইসেন্স ইস্যু করে। জানা গেছে, গত বছর প্রতিষ্ঠানটি বাণিজ্যিক উড়োজাহাজ পরিচালনার জন্য বেবিচকের কাছে আবেদন করেছিল।

 

সূত্র অনুযায়ী, শেখ বশির উদ্দীন বিমান উপদেষ্টা থাকাকালেই হেলিকপ্টার পরিচালনার লাইসেন্সের জন্য আবেদন করা হয়। পরবর্তীতে আবেদন অনুমোদনের প্রক্রিয়া শুরু হলেও প্রয়োজনীয় কাগজপত্রে ঘাটতির কারণে তা বিলম্বিত হয়।

 

বেবিচক সূত্রে আরও জানা যায়, গত বছরের ১১ মার্চ ঢাকা উত্তর সিটি করপোরেশন ‘আকিজ বশির এভিয়েশন লিমিটেড’-এর নামে ট্রেড লাইসেন্স ইস্যু করে, যার মেয়াদ ছিল ৩০ জুন ২০২৫ পর্যন্ত। একই সময়ে প্রতিষ্ঠানটি জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস বাংলাদেশ-এ নিবন্ধনের জন্য আবেদন করে।

 

লাইসেন্স প্রসঙ্গে গত বছর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ বশির উদ্দীন বলেন, তার একটি হেলিকপ্টার রয়েছে, তবে ব্যক্তিগতভাবে বাংলাদেশে হেলিকপ্টার পরিচালনার লাইসেন্স দেওয়া হয় না। এ কারণে বাণিজ্যিক লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে।

 

তিনি আরও দাবি করেন, প্রভাব খাটানোর সুযোগ থাকলে অনেক আগেই লাইসেন্স পাওয়া যেত, তবে প্রয়োজনীয় সব প্রস্তুতি থাকা সত্ত্বেও লাইসেন্স পেতে সময় লেগেছে।


জনপ্রিয়


ব্যবসা থেকে আরও পড়ুন

নিট মুনাফা না হলেও বোনাস পাবেন ব্যাংকাররা, নীতিমালা শিথিল করল বাংলাদেশ ব্যাংক

ব্যাংক খাতে কর্মীদের কাজে উৎসাহ দিতে বোনাস প্রদানের নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে নিট মুনাফা না হলেও পরিচালন মুনাফা (অপারেটিং প্রফিট) থাকলেই ব্যাংকগুলো তাদের কর্মকর্তাদের উৎসাহ বোনাস দিতে পারবে।

জোয়ারসাহারায় ‘স্বপ্ন’র নতুন আউটলেট উদ্বোধন, সম্প্রসারণে নতুন মাইলফলক

রাজধানীর জোয়ারসাহারা এলাকায় নতুন আউটলেট চালু করেছে দেশের অন্যতম সুপার শপ ব্র্যান্ড স্বপ্ন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে আউটলেটটি, যা প্রতিষ্ঠানটির ৮৬৬তম শাখা হিসেবে যুক্ত হলো।

মগবাজারে ‘স্বপ্ন’র ৮৬৫তম আউটলেট উদ্বোধন, আধুনিক কেনাকাটার নতুন অভিজ্ঞতা

রাজধানীর মগবাজার এলাকায় দেশের অন্যতম রিটেইল চেইন স্বপ্ন-এর নতুন আউটলেট উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) মগবাজার কনভেনশন সেন্টার লিমিটেডে অবস্থিত এ আউটলেটটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে, যা স্বপ্ন-এর ৮৬৫তম শাখা।

নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন

প্রবাসী বাংলাদেশীদের পাঠানো কষ্টার্জিত রেমিটেন্স বৈধপথে দেশে পাঠানোর বিষয়ে উৎসাহিত করতে মোবাইল আর্থিক সেবা নগদের ‘হার না মানা হার’ ক্যাম্পেইনের প্রথম বিজয়ী হয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলার বন্যা খাতুন। দুবাইপ্রবাসী স্বামী মো. ফরিদের পাঠানো রেমিটেন্স নগদের মাধ্যমে গ্রহণ করে তিনি এই পুরস্কার জিতেছেন।